তেল ব্যবহার করা থেকে সাবধান! একটু ভুলেই বাড়বে ক্যানসারের ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধি : তেল এমন একটি প্রয়োজনীয় দ্রব্য যা রান্নায় লাগে। অনেকে রান্নার তেল একবার ব্যবহার করার পরেই পুনরায় খাবারে ব্যবহার করে থাকে। যা মোটেও ভাল অভ্যেস নয়। রান্না করা তেল পুনরায় রান্নায় ব্যবহার করলে এর থেকে হতে পারে ক্যানসার, একথা বলছেন চিকিৎসকেরা।

অনেকে রান্নায় বেঁচে যাওয়া তেল নষ্ট হবে ভেবে পুনরায় ব্যবহার করে থাকেন। যেমন সকালের তেল তুলে রেখে রাতে ব্যবহার করে। কিন্তু আপনি কী ভেবে দেখেছেন, তেল বাঁচাতে গিয়ে নিজেদের ক্ষতি করছেন না তো ?

চিকিৎসকেরা বলছেন, একই তেলে বারবার রান্না করলে এতে ফ্রি র‍্যাডিকেল তৈরি হয়, যা দেহে প্রদাহ তৈরি করে এবং রোগ ডেকে আনে। এই ফ্রি র‍্যাডিকেল শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত করে। এর প্রভাবে শরীরে ক্যানাসারের মত ঝুঁকিও বাড়তে পারে। তাই সতর্ক হওয়া প্রয়োজন।

কোলেস্টেরল ও ওবেসিটি : এই রান্না খেলে খারাপ কোলেস্টরল বাড়ে। কারণ ভাজাভুজির সময় উচ্চ তাপমাত্রায় তেল পুনরায় রান্না করা হলে এটি বিষাক্ত হয়ে যায়। ফলে ধমনীতে ব্লকেজ তৈরি হয়। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

অ্যাসিডিটি : রান্না করা তেল দ্বিতীয়বার ব্যবহার করলে গ্যাস অম্বল ও বুক জ্বালার মত সমস্যা দেখা দিতে পারে।

কীভাবে এড়াবেন : বাইরের খাবার খাওয়া বন্ধ করতে হবে। বিশেষ করে উচ্চ তেলে ফ্রাই করা খাবার, যেমন-চাউমিন, এগ রোল, মোঘলাই, ফ্রায়েড চিকেন ইত্যাদি। বাড়িতে ভাজাভুজি রান্না করার সময় কম তেল ব্যবহার করুন, যাতে অবশিষ্ট তেল পড়ে না থাকে।শুধু তাই নয়, বাড়িতেও বিশেষ সতর্কতা প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। রান্নায় অতিরিক্ত তেলমশলা না দেওয়াই ভাল।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?