লরির সঙ্গে গাড়ির ধাক্কা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন অভিনেতা ভিভান

ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো রিলিজ করেছে। এবং তা দারুণ প্রশংসিতও হয়েছে। মঙ্গলবার ধারাবাহিকের শুটিং থেকে ফেরার পথেই সড়ক দুর্ঘটনার খপ্পরে পড়েন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: লরির গাড়ির ধাক্কা, অল্পের জন্যে রক্ষা পেলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ভিভান ঘোষ। অল্পের জন্যে প্রাণে বাঁচলেন অভিনেতা। বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি’তে মিষ্টি সিংহের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ভিভান ঘোষ। ধারাবাহিকের পরিচালক সুশান্ত দাস। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো রিলিজ করেছে। এবং তা দারুণ প্রশংসিতও হয়েছে। মঙ্গলবার ধারাবাহিকের শুটিং থেকে ফেরার পথেই সড়ক দুর্ঘটনার খপ্পরে পড়েন অভিনেতা।

বাইপাসের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝপথেই লরি সঙ্গে ধাক্কা লাগে অভিনেতার গাড়ির। আচমকা দুর্ঘটনা। এখন কেমন আছেন তিনি? সেই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, সামনের আসনে ছিলেন তিনি প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেতা। সদ্য এই সিরিয়ালের শুটিং শুরু করেছেন অভিনেতা। সারাদিন শুটিংয়ের পরে একটু রাতের দিকে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন অভিনেতা। আর মাঝপথেই তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে লরির। দ্রুত বেগে ছুটছিল অভিনেতার গাড়ি। আর রাতের ধু ধু রাস্তায় আচমকাই অভিনেতার গাড়ির পিছনে চলে আসে লরিটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সজোরে অভিনেতার গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় নায়কের গাড়ির পিছনের দিকটা দুমড়ে মুচড়ে যায়।

কানে হেডফোনে গান চলতে থাকায় প্রথমে তিনি লরির ধাক্কা আঁচ করতে না পারলেও পরে জোরে ঝাঁকুনি লাগায় সজাগ হন তিনি। কিছু বুঝে ওঠার আগে চারপাশে লোক জড়ো হয়ে যায়। সকলে হইহই করতে শুরু করে। গাড়ি থেকে নেমে দেখেন, তিনি প্রাণে বাঁচলেও বড়সড় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তাঁর গাড়িটি। ঘটনার পরে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান অভিনেতা। তবে ঘটনার পরেই লরির চালক পালিয়ে যায়। তবে এমন ঘটনায় বড়সড় চোট না পেলেও অল্পবিস্তর আহত হয়েছেন অভিনেতা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ