দুই হবু বিধায়কের শপথ সমস্যা নিয়ে রাষ্ট্রপতিকে নালিশ বিধানসভার অধ্যক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলায় দুই হবু বিধায়কের শপথগ্রহণের সমস্যা নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নালিশ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও এই বিষয়টি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি।

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস হবু বিধায়কের শপথগ্রহণের মতো একটি বিষয় নিয়ে এক বগ্গা আচরণ করছেন, যা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী। রাজ্যপালের এই মনোভাবের জন্য ভাবী বিধায়করা জনপ্রতিনিধি হিসাবে তাঁদের কাজ করতে পারছেন না। চিঠিতে বি আর আম্বেদকরের কথাও উল্লেখ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কেও তিনি একই কথাই জানিয়েছেন।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের সময়ই বাংলার দুটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। বরাহনগর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন রায়াত হোসেন। রাজ্যপাল দুই হবু বিধায়কদের রাজভবনে গিয়ে শপথ নিতে বলেছেন। কিন্তু জবাবে সায়ন্তিকারা জানিয়েছেন, তাঁরা আর যেখানেই হোক, রাজভবনে শপথ নিতে যাবেন না। এর থেকেই হবু বিধায়কদের শপথগ্রহণকে ঘিরে জটিলতা তৈরি হয়। ইতিমধ্যে হবু বিধায়করা বিধানসভায় আলিন্দে প্রতীকী ধর্নাতেও বসেছিলেন।

 

 

 

 

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের