Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ম্যালেনের জোড়া গোলে রোমানিয়াকে উড়িয়ে শেষ আটে নেদারল্যান্ডস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিপক্ষ রোমানিয়াকে উড়িয়ে ইউরোর শেষ আটে পৌঁছল নেদারল্যান্ডস। মঙ্গলবার মিউনিখের আলিয়াঞ্জ আরিনায় কার্যত রোমানিয়াকে নিয়ে ছেলেখেলা করলেন ডাচরা। খেলার ফল ৩-০। নেদারল্যান্ডসের হয়ে জোরা গোল করেছেন ডনিয়েল ম্যালেন। বাকি গোলটি করেছেন কোডি গাকপো।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে দুই দল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। ম্যাচের ছয় মিনিটের মাথায় নেদারল্যান্ডসের জাভি সিমন্সের শট তালুবন্দি করে নিশ্চিত পতন রোধ করেন রোমানিয়ার গোলরক্ষক নীতা। প্রতি আক্রমণে উঠে এসে ডাচ রক্ষণের পরীক্ষা নেয় রোমানিয়া। প্রথম ১০ মিনিটে দুর্দান্ত প্রেসিংয়ে ডাচ রক্ষণকে বেশ চাপে রেখেছিলেন রোমানিয়ার খেলোয়াড়রা। ১৪ মিনিটে দুর্দান্ত আক্রমণে পরপর দুবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। নিজেদের মধ্যে পাস খেলে রোমানিয়ার গতি মন্থর করে আক্রমণে যাওয়ার চেষ্টা চালায় ডাচরা। ২০ মিনিটে এমন এক আক্রমণ থেকে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন কোডি গাকপো। বাঁ প্রান্ত দিয়ে বক্সের ভেতর দুই রোমানিয়ান খেলোয়াড়ের ফাঁদ এড়িয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন। চলতি ইউরোতে এটি ছিল গাকপোর তৃতীয় গোল। এগিয়ে যওয়ার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় উজ্জীবিত ডাচরা। একের পর আক্রমণ তুলে নিয়ে গিয়ে রোমানিয়ার রক্ষণকে নাকানিচোবানি খাওয়ান গাকপো-সিমন্সরা।  ২৬ মিনিটে নেদারল্যান্ডসের স্টেফান ডি ভ্রিজের হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ডান প্রান্ত দিয়ে আক্রমণ শানানো ডেনজিল ডামফ্রিসকে থামাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল রোমানিয়ার রক্ষণের খেলোয়াড়দের। ৪৪ মিনিটে সুবর্ণ সুযোগ হেলায় নষ্ট করেন জাভি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।

 দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল রোমানিয়া। যদিও বেশিক্ষণ দাপট দেখাতে পারেনি। উল্টে কয়েকবার আক্রমণে গিয়ে রোমানিয়াকে বিপদে ফেলার চেষ্টা করে নেদারল্যান্ডস। ৫৪ মিনিটে গোলের সুবর্ন সুযোগ মিস করে ডাচরা। ৫৮ মিনিটে কর্নার থেকে ভার্জিল ফন ডাইকের হেড পোস্টে লেগে প্রতিহত হয়। ৬২ মিনিটে অবিশ্বাস্য গতিতে বল নিয়ে ছুটে এসে শট নিয়েছিলেন গাকপো। কিন্তু রোমানিয়ান গোলরক্ষক ফ্লোরিন নিটার কর্নারের বিনিময়ে তা প্রতিহত করেন। কর্নার থেকে দ্বিতীয় গোল আদায় করে নেন গাকপো। যদিও ভিএআরে যাচাইয়ের পর অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ৬৮ মিনিটে ফ্রি-কিক থেকে মেমফিস ডিপাইয়ের শট পোস্ট ঘেঁষে বাইরে যায়। ৮৩ মিনিটে গাকপোর কাছ থেকে বল পেয়ে নেদারল্যান্ডসকে দ্বিতীয় গোল এনে দেন ডনিয়েল ম্যালেন। সংযুক্তি সময়ে ফের রোমানিয়ার জালে বল জড়িয়ে ব্যবধান ৩-০ করেন ম্যালেন।

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল