নিটকাণ্ডে নাম জড়াল কলকাতার, নিউটাউন আবাসনে চলল সিবিআই তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। ইতিমধ্যে এই প্রশ্নফাঁস কাণ্ডে নাম জড়িয়েছে  বিহার, গুজরাট, মহারাষ্ট্রের। এবার উঠে এল কলকাতার নাম। ঝাড়খণ্ডে তদন্ত করার সময় নিউটাউনের একটি ফ্ল্যাটের মালিক অসিত কুমার নামে উঠে আসে সিবিআই তদন্তে। আর সেই যোগ ধরে বুধবার তাঁর নিউটাউনের আবাসনে হানা দেয় সিবিআই আধিকারিকদের দল। পাশাপাশি ওই আবাসনকে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

তবে এদিন যখন সিবিআই আধিকারিকরা নিউটাউনের আবাসনে আসেন সেই সময় ফ্ল্যাটে ছিলেন অসিত।  সেইজন্য প্রথমে ফ্ল্যাটের মধ্যে ঢুকতে বেশ অসুবিধার মুখে পড়তে হয় সিবিআই আধিকারিকদের। তবে অবশেষে তাঁরা অসিতের  ঘরে ঢুকে তল্লাশি শুরু করেছেন। অন্যদিকে  নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অমিত কুমারের সরাসরি যোগ আছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন সিবিআই আধিকারিকরা ৷ এদিনের এই তল্লাশিতে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে। যেমন-  কে এই অসিত? কী কাজ করেন? শুধু নয় তিনি এখন কোথায় রয়েছেন? 

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে তদন্ত করার জন্য কেন্দ্রের তরফে দায়িত্ব দেওয়া হয়ে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যে প্রায় ১৯ জনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থার দল। এই প্রশ্নপত্র ফাঁসকাণ্ড নিয়ে সিবিআইয়ের প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ড থেকে প্রথম এই প্রশ্নফাঁস হয়। বেশ কয়েকজনের মারফত সেই প্রশ্ন বিহারে পৌঁছায়। আর এই তদন্তের সময় ধৃতদের মারফত অসিতের নাম জানতে পারেন সিবিআই আধিকারিকরা। সেই তদন্তের জন্য এদিন নিউটাউনে তল্লাশি চালায় সিবিআই।  

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে