চোপড়াকাণ্ডে আরও দুজন পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি : চোপড়াকাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুজনের নাম তাহেরুল ইসলাম ও আবদুল রাউফ। এদের দুজনের বাড়ি লক্ষ্ণীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় তাজিমুল ইসলাম সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার দুপুরে চোপড়াকাণ্ডে তাজিমুল ইসলামের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে এক যুবক-যুবতীকে রাস্তায় ফেলে মারার দৃশ্য দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। রবিবার রাতেই এই ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর এই ঘটনায় আর কারা অভিযুক্ত, সেবিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন তদন্তকারীরা। তখনই তাহেরুল ইসলাম ও আবদুল রাউফের কথা জানতে পারেন তাঁরা। জানা গিয়েছে, এরা দুজনই তাজিমুলের ঘনিষ্ঠ। এদিন ধৃতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে তোলা হয়। দুজনকেই নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তাজিমুলের সঙ্গে এদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে এই ঘটনায় তাজিমুলের আরেক ঘনিষ্ঠ আমিরুল ইসলাম ওরফে বুধাকে গ্রেফতার করেছিল পুলিশ। আমিরুলও চোপড়ার লক্ষ্ণীপুরের ঘির্নারগ্রামের বাসিন্দা। চোপড়াকাণ্ডে ভিডিও ফুটেজ দেখে আমিরুলকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত সব মিলিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?