যশস্বী-শুভমনের আগ্রাসী ব্যাটিংয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক শুভমন গিল ও যশস্বী   জয়সোয়ালের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে হেসেখেলেই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। শনিবার ২৮ বল বাকি থাকতেই হাতে ১০ উইকেট নিয়ে জয় হাসিল করে ব্লু ব্রিগেড। আর সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিলেন শুভমন গিলরা।

এদিন টসে জিতে প্রথমে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। দুর্দান্ত শুরু করলেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় রানের ইনিংস গড়তে পারেননি সিকান্দর রাজারা। সাত উইকেট হারিয়ে ১৫২ রানেই থেমে যেতে হয়েছিল। জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। অন্য প্রান্ত আগলে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভারত অধিনায়ক। প্রথম পাওয়ার প্লের ৬ ওভারেই কোনও  উইকেট না হারিয়ে ৬১ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। যশস্বীর ধ্বংসাত্মক ব্যাটিং সামলানোর চেষ্টা চালিয়েছেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা। কিন্তু টেন্ডাই চাতারা-রিচার্ড নাগাভারাদের কোনও কারিকুরি কাজে আসেনি। মাত্র ২৯ বলেই ৯টি চারের সাহায্যে টি টোয়েন্টিতে নিজের চতুর্থ অর্ধশতরান পূর্ণ করে নেন যশস্বী। ৯.৪ ওভারেই কোনও উইকেট না হারিয়ে শতরানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।  

অর্ধশতরান পূর্ণ হওয়ার পরেই তাণ্ডব চালাতে শুরু করে দেন ভারতের তরুণ ওপেনার যশস্বী। মনে হচ্ছিল শতরান করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন। কিন্তু তা হয়নি। তার কারণ অধিনায়ক শুভমন গিলের আচমকাই বিধ্বংসী মেজাজে ব্যাট করা। প্রথমে খানিকটা খোলসের মধ্যে থাকলেও ভারত অধিনায়ক হাত খুলে মারতে শুরু করে দেন। ৩৫ বলে ৬টি চার ও এক ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের ১৩তম অর্ধশতরান পূর্ণ করেন শুভমন। নির্দয় মার খেয়ে কার্যত হাল ছেড়ে দেন জিম্বাবোয়ের বোলাররা। শেষ পর্যন্ত ১৬ ওভারে ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় বলকে মাঠের বাইরে পাঠিয়ে জয় এনে দেন যশস্বী। তিনি আপরাজিত থাকেন ৯৩ রানে (৫৩ বল)। উল্টোপ্রান্তে ভারত অধিনায়ক অপরাজিত থাকেন ৩৯ বল খেলে ৫৮ রানে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার