Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাওবাদীদের আইডি বিস্ফোরণে ছত্তিশগড়ে নিহত ২ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ছত্তিশগড়ে আইডি বিস্ফোরণ। বুধবার গভীর রাতে ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে প্রাণ হারিয়েছেন দুজন জওয়ান । এ ছাড়ও গুরুতর আহত হয়েছেন পুরুষোত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোরি এবং সঞ্জয় কুমার নামে আরও চার জওয়ান। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর বিজাপুর জঙ্গলে মোতায়েন করা হয়েছে  পুলিশ ও সিরিপিএফ এর যৌথবাহিনী। মাওবাদীদের খোঁজে জোর কদমে তল্লাশি অভিযান চলছে। আইডি বিস্ফোরণ নিয়ে ছত্তিশগড় পুলিশ জানিয়েছেন,  মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ঘটে এই বিস্ফোরণ। তাতে ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। তারা হলেন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং কনস্টেবল সতের সিং । অন্যদিকে বুধবার মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে  ১২ জন মাওবাদী প্রাণ হারান। ওই অভিযানে আহত হয়েছেন ১ জওয়ান এবং এক পুলিশকর্মী। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে হল ভয়াবহ বিস্ফোরণ।  

উল্লেখ্য, চলতি বছরে ছত্তিশগড়ে জোরদার চলেছে মাওবাদী দমন অভিযান। আর তাতে এখন পর্যন্ত ১৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। পাশাপাশি একই সময়ে মাওবাদীদের হাতে ২২ জন সাধারণ নাগরিক ও ১০ নিরাপত্তা কর্মী নিহত হন। বলা বাহুল্য, ২০২৩ সালে  ছত্তিশগড়ে মোট ২৪ জন মাওবাদী নিহত হয়েছিলেন। তবে এবছর তা বেড়ে হয়েছে প্রায় পাঁচগুণ।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়