২০২২-২৩ অর্থ বর্ষে আঞ্চলিক দলগুলির মধ্যে আয়ে শীর্ষে BRS, খরচে TMC

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২২-২৩ আর্থিক বর্ষে আঞ্চলিক দলগুলির মধ্যে শীর্ষে ছিল তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। আর খরচের ক্ষেত্রে শীর্ষে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আয়ের ক্ষেত্রে অবশ্য বিআরএসের পরেই ছিল পশ্চিমবঙ্গের শাসকদল।

প্রতি বছরই নির্বাচন কমিশনের কাছে আয়-ব্যয়ের হিসাব পেশ করতে হয় স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে। ২০২২-২৩ সালের আর্থিক বর্ষের আয়্ব্যয়ের হিসাব পেশ করার নির্ধারিত সময়সীমা ছিল ২০২৩ সালের ৩১ অক্টোবর। ৫৭টি আঞ্চলিক দলের মধ্যে ১৬টি দল নির্ধারিত সময়ের মধ্যে হিসাব পেশ করেছিল। বাকি ২৩টি দল ৩ থেকে ১৫০ দিন দেরিতে হিসাব জমা দিয়েছে। ১৮টি দল এখনও হিসাব জমা দেয়নি।

শুক্রবার বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর তরফে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২-২৩ আর্থিক বর্ষে আয়ের নিরিখে শীর্ষে ছিল তেলঙ্গানার ত‍ৎকালীন শাসকদল ভারত রাষ্ট্র সমিতি। ওই দলের কোষাগারে জমা পড়েছিল ৭৩৭.৬৭৭ কোটি টাকা। তার মধ্যে খরচ করেছে মাত্র ৫৭.৪৭৬ কোটি টাকা। কোষাগারে জমা রয়েছে ৬৮০.২০১ কোটি টাকা। আয়ের নিরিখে দুই নম্বরে ছিল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের কোষাগারে জমা পড়েছিল ৩৩৩.৪৫৭ কোটি টাকা। নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খরচ করেছিল ১৮১.১৮৪ কোটি টাকা। কোষাগারে উদ্ধৃত্ত রয়েছে ১৫২.২৭৩ কোটি টাকা। তামিলনাডুর শাসকদল ডিএমকে’র কোষাগারে জমা পড়েছিল ২১৪.৩৫৩ কোটি টাকা। এম কে স্ট্যালিনের দল খরচ করেছে ৫২.৬২৪ কোটি টাকা। কোষাগারে থেকে গিয়েছিল ১৬১.৭২৯ কোটি টাকা। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দলের আয় হয়েছিল ১৮১.০৫৩ কোটি টাকা। খরচ করেছিল ৯.৯৮৭ কোটি টাকা। দলের তহবিলে গচ্ছিত রয়ে গিয়েছিল ১৭১.০৬৬ কোটি টাকা।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী