বন্যার জন্য দায়ী অধিকারীরা! অভিযোগ সেচমন্ত্রীর

'এতদিন যাঁরা জেলার রাজনীতি পরিচালনা করেছেন, তাঁদের মদতেই বেআইনি ভেড়ি ও ইটভাটার রমরমা হয়েছে। মাছের অবৈধ ভেড়ি আর ইটভাটায় রুদ্ধ হয়েছে নদীর গতিপথ। তার জেরেই হচ্ছে বন্যা।' নাম না করেই অধিকারীদের আক্রমণ রাজ্যের সেচমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটু বেশি বৃষ্টি হলেই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। মাঠঘাট তো ডুবছেই সেই সঙ্গে ডুবছে জনপদও। কোথাও এক কোমর, কোথাও একবুক সমান জল দাঁড়িয়ে যাচ্ছে। সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে থাকছে প্রাণহানীর ঘটনাও। কোথাও কোথাও জল নামতেও বেশ সময় লাগছে। এবার এই ঘটনার জন্য রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র কাঠগড়ায় তুললেন অবৈধ ভেড়ি আর ইটভাটার রমরমাকে। রাজ্যের সেচমন্ত্রী ও তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র বলেছেন, অবৈধ ভাবে ইটভাটা ও ভেড়ি হওয়ার ফলেই আজ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে একই সঙ্গে তিনি এই অবস্থা তৈরি হওয়ার জন্য নাম না করেই অধিকারীদেরই কাঠগড়ায় তুলেছেন।

চলতি মরশুমে বার বার অতি অল্প সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ঘটনা ঘটছে দক্ষিনবঙ্গের বুকে। আর তার জেরেই বার বার বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিনবঙ্গের বুকে। এর মধ্যেই এবারে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর, ময়না, পটাশপুর প্রভৃতি এলাকায় দেখা যাচ্ছে সামান্য বৃষ্টি হলেই সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে নদীর বাঁধ ভাঙলে তো আর কথাই নেই। গ্রামের পর গ্রাম ডুবে যাচ্ছে বন্যার জলে। কোথাও কোথাও একতলা বাড়ি সমান জল দাঁড়িয়ে যাচ্ছে। আর এই অবস্থার জন্যই রাজ্যের সেচমন্ত্রী কাঠগড়ায় তুলেছেন ভগবানপুর, পটাশপুর ও ময়না এলাকায় কার্যত অবৈধ ভাবে গড়ে ওঠা মাছের ভেড়ি ও ইটভাটাগুলিকে। পূর্ব মেদিনীপুর জেলার অবৈধ ভেড়ির বাড়বাড়ন্তের অভিযোগ দীর্ঘদিনের। কোথাও নদীর চর দখল করে, কোথাও আবার কৃষি জমি দখল করে গজিয়ে উঠেছে মাছের ভেড়ি। এমনকি সেই সব ভেড়ির দখল নিয়ে সংঘর্ষ, প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটতে দেখা গিয়েছে।

সৌমেনবাবুর বক্তব্য, ‘নদী তীরবর্তী এলাকায় অবৈধ ভাবে ইটভাটা ও ভেড়ি হওয়ার ফলেই আজ এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র ভগবানপুর, পটাশপুর নয়। তমলুক, ময়না, শহিদ মাতঙ্গিনী, পাঁশকুড়া, কোলাঘাট, বিভিন্ন জায়গায় একই সমস্যা রয়েছে। এতদিন যাঁরা জেলার রাজনীতি পরিচালনা করেছেন, তাঁদের মদতেই বেআইনি ভেড়ি ও ইটভাটার রমরমা হয়েছে। মাছের অবৈধ ভেড়ি আর ইটভাটায় রুদ্ধ হয়েছে নদীর গতিপথ। তার জেরে ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। তাঁর জেরেই বৃষ্টির জল না বার হওয়ার রাস্তা পাচ্ছে না বন্যার জল।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ