ভারী বৃষ্টিতে  বিপর্যস্ত পুণে, মৃত্যু চার জনের, বন্ধ স্কুল-কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুণেতে দিনভর চলছে লাগাতার বৃষ্টিপাত। আর তাতে এখন পর্যন্ত  প্রাণ হারালেন চারজন  বাসিন্দা। পাশাপাশি পুণেতে জারি হয়েছে লাল সতর্কতা। বর্তমানে লাগাতার বৃষ্টির জেরে পুণের বেশ কয়েকটি জনবহুল এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। তাতে নাজেহাল অবস্থা আমজনতার।  তাই এই পরিস্থিতিতে শহরের স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা কালেক্টর সুহাস দিওয়াসে।

এই আবহাওয়ার জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ত্রাণের  জন্য ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছে প্রশাসন। অন্যদিকে, পুণেতে লাগাতার বৃষ্টিপাতের জেরে নিহতদের মধ্যে তিনজন হলেন ডেকান জিমখানা এলাকার পুলাচি ওয়াদিতে জলের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। অন্যজন মাভাল তহসিলের আদরওয়াদি গ্রামে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে প্রাণ হারান।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, শুক্রবার পর্যন্ত পুণের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইজন্য প্রশাসনের তরফে  স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। শুধু তাই নয় সতর্কতা হিসেবে প্রশাসন স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায় সেইজন্য তৎপর রয়েছে প্রশাসন।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব