৭ বছরের শিশু-সহ নিখোঁজ একই পরিবারের দুই গৃহবধূ

বেলা তিনটের পর আর তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইলটি সুইচড অফ বলতে থাকে ফোন করলেই। বুধবার রাতেই পরিবারের লোকজন

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বাড়ির সবচেয়ে খুদে সদস্য় ৭ বছরের আয়ুষ কর্মকারকে নিয়ে মার্কেটিং করতে বেরিয়েছিলেন পরিবারের দুই বৌমা। গত বুধবার অর্থাৎ, ১৫ ডিসেম্বর তাঁরা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর কোনও খোঁজ নেই তিনজনের। ৪৮ ঘণ্টা পার হলেও পুলিশও কোনও সন্ধান পায়নি তিনজনের। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞল্য ছড়িয়েছে হুগলির বালির আনন্দনগর লোকনাথ মন্দির এলাকায়। এই ঘটনায় তদন্ত করার পাশাপাশি তল্লাশিও শুরু করেছে পুলিস।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বালির আনন্দনগর লোকনাথ মন্দির এলাকার কর্মকার পরিবারের দুই বৌমা শীতের পোশাক কিনতে শ্রীরামপুরের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সঙ্গে যায় ৭ বছরের আয়ুষও। বড়বউয়ের নাম অনন্যা কর্মকার ও ছোট বউয়ের নাম রিয়া কর্মকার। পরিবারের দাবি, এই তিনজনই গত বুধবার বালি থেকে মার্কেটিং করতে শ্রীরামপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু বেলা তিনটের পর আর তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইলটি সুইচড অফ বলতে থাকে ফোন করলেই। বুধবার রাতেই পরিবারের লোকজন স্থানীয় নিশ্চিন্দা আউটপোস্টে নিখোঁজ ডায়েরি করেছেন।

কর্মকার বাড়ির ছোট ছেলে প্রভাত কর্মকার জানিয়েছেন, সমস্ত আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করা হয়েছে। কিন্তু পরিচিত কারও বাড়িতেই যাননি তাঁরা। তিনজন কোথায় অদৃশ্য হয়ে গেলেন তার কূলকিনারা পাচ্ছেন না বালির কর্মকার পরিবার। অপরদিকে পুলিশের বক্তব্য, খোঁজ চলছে, তাঁদের মোবাইলে শেষ লোকেশন শ্রীরামপুরই পাওয়া গিয়েছে। অর্থাৎ গত ১৫ তারিখ মার্কেটিং করার জন্য তাঁরা শ্রীরামপুর পৌঁছেছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও খোঁজ নেই।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা