ঝাড়গ্রামের ৪ টি ওয়ার্ড চষে বেড়াল রামলাল, ভেঙে দিল দুটি দোকানের শাটার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরে প্রবেশ করলো হাতি, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। রবিবার সাত সকালে ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। হাতি দেখতে হাতির পেছনে মেলার মতো ভিড় করে মানুষজন।গ্রামে জঙ্গলে ঘুরে হয়তো বোর হয়ে গেছে রামলাল নামক এই হাতিটি। তাই রবিবার সকাল সকাল শহর ভ্রমনে বেরোয় রামলাল। ঝাড়গ্রাম (Jhargram)শহরে ১৩, ১৫, ১৬, ১৭ নং ওয়ার্ড অর্থাৎ শ্রীরামপুর, বেনেগেরিয়া, সুভাষপল্লী, পুরাতন ঝাড়গ্রাম ঘুরে জঙ্গলে ফিরে যায়। হঠাৎ করে শহরে হাতি ঢুকে যাওয়ায় আতঙ্ক ছড়ায় শহরবাসীর মনে।

কারন এর আগে শহরে হাতির হামলায় ৫ জনের মৃত্যু হয়েছিল। তবে রামলাল রবিবার শুধু এলাকা পরিক্রমা করেই ফিরে যায়। তবে দুটি দোকানের শাটার ভেঙেছে দিয়েছে এই হাতিটি(Elephant)। ঝাড়গ্রাম শহরে দিবালোকে হাতি ঢোকায় চিন্তা বাড়িয়ে দিলো বন দপ্তরের। দিন প্রতিদিন জঙ্গল কমে যাওয়ায় কারণে জঙ্গলে হাতির খাওয়ার কমছে।

তাই খাবারের খোঁজে গ্রাম বা শহরে ঢোকার প্রবনতা বাড়ছে হাতির। খবর পেয়ে ঘটনা স্থলে বন দপ্তর এবং পুলিশ পৌছায়। ব্যারিকেড করে রামলালকে ফেরানো হয় জঙ্গলে। তবে হাতিকে দেখতে হাতির পেছনে তখন মেলার মত লোকের ভিড় ছিল। সকলেই হাতির সঙ্গে দূর থেকে সেলফি তুলতে ব্যস্ত ছিল মোবাইল ফোনে।

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর