মালদায় সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা :মালদায় সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিরোধীদের ধুয়ে মুছে সাফ করল তৃণমূল। ভোটের ফলাফল, তৃণমূল ৩৪, বাম-কংগ্রেস-বিজেপির মহাজোট ‘শূন্য’। অর্থাৎ মোট ৩৪টি আসনের মধ্যে বিরোধীরা একটিতেও জিততে পারেনি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মালদার দু’টি কেন্দ্রেই তৃণমূলের ভরাডুবি হয়েছে। একটি আসনে বিজেপি, একটিতে কংগ্রেস জয়লাভ করে। কিন্তু সেই জয়ের ধারা বজায় রাখা তো দূরঅস্ত, জেলার সমবায় ব্যাঙ্কের নির্বাচনে একটিও আসন পেল না বাম-কংগ্রেস-বিজেপির মহাজোট।

যথারীতি বুথে অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। রবিবার মালদা জেলা সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩৪টি আসনের জন্য জেলার চারটি প্রান্তে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর, চাঁচোল ও রতুয়া এলাকার মোট ১২টি আসনের জন্য ভোট নেওয়া হয় সামসি এগ্রিল হাই স্কুলে।

কালিয়াচকের তিনটি ব্লকের মোট ৪টি আসনের ভোট হয়েছে কালিয়াচক হাই স্কুলে, ইংলিশবাজার শহরের ধীরেন্দ্রনাথ সাহা হাই স্কুলে হবিবপুর, ইংলিশবাজার ও মানিকচকের ৯টি আসনে এবং ওল্ড মালদহ, গাজোল ও বামনগোলা ব্লকের ৯টি আসনের জন্য গাজোলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন ঘিরে চারটি ভোট গ্রহণ কেন্দ্রেই ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। কোথাও কোনও অশান্তি হয়নি বলে জেলা পুলিশ সূত্র দাবি করেছে। যদিও এদিন নির্বাচন শেষে সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগ তুলে সরব ছিল মহাজোট।

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি