আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমরা অত্যন্ত চিন্তিত’, রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র দেড় মাস আগে দুর্ঘটনার কবলে পড়েছিল  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বুধবার সেই ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত হল মালগাড়ি। এদিনের দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আরও একবার রেল দুর্ঘটনা । মাত্র ছয় সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙাপানিতে। সেখানে আবারও রেল দুর্ঘটনা! যা ঘটছে, তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত।‘

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে।  দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেল আধিকারিকরা। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে এদিনের ঘটনার জেরে  আপ –ডাউন দুটি  লাইনে বন্ধ হয়েছে ট্রেন চলাচল। বলা বাহুল্য, গত ১৭ জুন, এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। আবার সেই একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।

বুধবারের দুর্ঘটনার পরে শিলিগুড়ি-বাগডোগরা লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু ট্রেন।  তবে শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। কী করে এদিন মাল গাড়ি লাইনচ্যুত হল তা এখন জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে  মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হয়ে যায়। আর তাতে প্রাণ হারান ৩ জন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের লাইনচ্যুত হল ট্রেন। লাগাতার এই রেল দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ