কীভাবে সৌরভকে দেওয়া হল জমি ? শুনানি হবে  হাইকোর্টের বিশেষ বেঞ্চে  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কীভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানার জন্য  জমি দিয়েছে রাজ্য। এই নিয়ে উঠেছিল প্রশ্ন। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

বলা বাহুল্য, পশ্চিম মেদিনীপুরে ‘ফিল্মসিটি’ তৈরির জন্য রাজ্য সরকারের তরফে  প্রয়াগ গোষ্ঠীকে ৭৫০ একর জমি  দেওয়া হয়েছিল। এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছিল প্রায় ২৭০০ কোটি টাকা। কিন্তু এরপর চিটফান্ড কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় এই সংস্থার। আর তাতে  আমানতকারীদের টাকা ফেরাতে প্রয়াগ গ্ৰুপের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকার। বর্তমানে এই ঘটনার জন্য চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে।

উল্লেখ্য, প্রয়াগ গ্রুপকে দেওয়া জমির মধ্যে ছিল  চন্দ্রকোনার ৭৫০ একর জমি। আর সেটার প্রায় ৩৫০ একর জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেয় রাজ্য সরকার। ১ টাকায় ৯৯৯ বছরের জন্য লিজে দেওয়া হয়। তা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা  দায়ের করেন শেখ মাসুদ নামে এক আমানতকারী। এদিন কলকাতা হাইকোর্টে শুনানির সময় মামলাকারীর আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানান, ‘প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল রাজ্যের। কিন্তু তা না করে রাজ্য কী ভাবে সৌরভকে কারখানা তৈরির জন্য লিজ দিল।‘ আর এই বক্তব্যের পরেই মামলা গ্রহণ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ