Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘দৃশ্যম’ ছবি দেখে খুনের ছক , মহিলাকে মাটিতে পুঁতে দিল স্বামী- প্রাক্তন প্রেমিক  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ সিনেমা দেখেই খুনের পরিকল্পনা।  মহিলাকে শ্বাসরোধ করে  খুন করল   স্বামী এং প্রেমিক । এমনই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের কবীরধাম জেলায়। এই ঘটনার জেরে রবিবার  পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্বামী সহ আরও একজন। অভিযুক্তরা হলেন, বছর ২৯ –এর লুকেশ সাহু এবং ২৯ বছরের রাজা রাম সাহু।

পুলিশ সূত্রে খবর, গত ১৯ জুলাই রাজা রাম ওই মহিলাকে ফোন করে  ঘনিখুটা জঙ্গলে নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী লুকেশও সেখানে পৌঁছে যায়। এরপরেই দুই অভিযুক্ত ওই মহিলাকে  শাড়ি দিয়ে শ্বাস রোধ করে খুন করে। এই হত্যাকাণ্ড চালানোর পর দুজনে মিলে মহিলার  মৃতদেহটি উপত্যকার কাছে গিয়ে পুঁতে দিয়ে পালিয়ে যায়। । ঠিক যেন সিনেমার মত। একেবারে বলিউড কায়দায় হল হত্যাকাণ্ড। এই নিয়ে  কবীরধামের অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, ২২ জুলাই কল্যাণপুর গ্রামের বাসিন্দা রামখিলাওয়ান সাহু লোহারা থানায় জানায়, তাঁর মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে।  এরপরই পুলিশ তল্লাশি শুরু করে। আর তাতে উপত্যকার পাশ থেকে  ওই মহিলার নিথর দেহ এবং তাঁর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

জানা গিয়েছে, নিহত ওই মহিলার সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছিল লুকেশের। তবে  বিশ্বাসঘাতকতার সন্দেহে স্বামীকে ছেড়ে কল্যাণপুরের বাপের বাড়িতে চড়ে যায় ওই মহিলা। এরপরেই আদালতের নির্দেশে ওই মহিলার মাসিক ভরণপোষণের দায়িত্ব নিতে হয় লুকেশকে। সেইসময় বারবার টাকা চাইত নির্যাতিতা। তাতে ক্ষুব্ধ হয়ে একই গ্রামের বাসিন্দা রাজা রামের সঙ্গে যোগাযোগ করেন লুকেশ। আর রাজা রাম ছিলেন ওই মহিলার প্রেমিকা।  তারপরেই দুই ব্যক্তি এক মাস ধরে মহিলাকে হত্যার পরিকল্পনা করে।  সেই সময় তারা অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম’ দেখে তাকে হত্যার উপায় শিখে। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের কথা স্বীকার  করেছেন রাজা রাম। রবিবার পুলিশের হাতে দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু তদন্ত।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়