১২ বছরের মধ্যে ১৫২.২ কোটিতে পৌঁছবে ভারতের জনসংখ্যা, সামনে এল রিপোর্ট  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনের জনসংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে ভারত। এই আবহে সামনে এল পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের  ‘উইমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২৩’ একটি  রিপোর্ট। সেখানে বলা হয়েছে, ২০৩৬ সালের মধ্যে ভারতের জনসংখ্যা পৌঁছাতে পারে  ১৫২.২ কোটিতে। সামান্য হলেও বাড়তে চলেছে দেশে মহিলা জনসংখ্যা।

প্রকাশিত হওয়া রিপোর্টে, পুরুষ ও মহিলাদের একটি সমীক্ষা প্রকাশ করেছে । সেখানে বলা হয়েছে, ২০৩৬ সালে মোট জনসংখ্যার ৪৮.৮ শতাংশ হবে মহিলা।  যা ২০১১ সালে ছিল ৪৮.৫ শতাংশ। শুধু তাই নয় লিঙ্গ অনুপাত ২০১১ সালে ১০০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ছিল ৯৪৩ জন। ২০২৬ সালে সেটা বেড়ে দাঁড়াবে এক হাজার জন পিছু ৯৫২ জন নারী।  

তবে রিপোর্টে বলা হয়েছে,  ১৫ বছরের কম বয়সী ব্যক্তিদের অনুপাত ২০৩৬ সালে অনেকটাই কমবে। অন্যদিকে ২৫ থেকে ৬০ বছর বয়সীদের জনসংখ্যা বৃদ্ধি পাবে। সম্প্রতি প্রকাশিত হয়েছে  ২০২৩ সালের রাষ্ট্রপুঞ্জের  পরিসংখ্যান। সেখানে দেখা গিয়েছে, ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। অন্য দিকে, চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ।  বলা বাহুল্য,  একবিংশ শতাব্দীর শেষে ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে পারে বলে  পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার