মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্যের দায়ে গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন মন্তব্য করে গ্রেফতার হল এক যুবক। তৃণমূলের কর্মীদের অভিযোগ ওই যুবক বিজেপি কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) এক পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায়(Woman Doctor Rape and Murder Incident) কার্যত গোটা রাজ্য জুড়েই চলছে প্রতিবাদ বিক্ষোভ। শুধু রাস্তায় নেমেই সেই প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে তাই না, সোশ্যাল মিডিয়াতেও চলছে সেই বিপ্লব। সেখানেই আর জি কর কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) অশালীন মন্তব্য করে গ্রেফতার হল এক যুবক(Youth Arrested)। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের(North Bengal) আলিপুরদুয়ার(Alipurduyar) জেলায়। ধৃতের নাম সাদ্ধিক লাহা। বয়স মাত্র ২৩। তার বাড়ি আলিপুরদুয়ার জংশন এলাকার কুয়ারপারে। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। বিচারক তাকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন, নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় গ্রেফতার ১ বিজেপি কর্মী

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনায় প্রশাসন-সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে। বেশ কিছু গুজবও ছড়াচ্ছে। সেই সমস্ত গুজব ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। এই পরিস্থিতিতে গুজব রুখতে কড়া পদক্ষেপের কথা আগেই সাংবাদিক বৈঠক করে বলেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেই মর্মে রাজ্য পুলিশ প্রশাসনও যারা গুছব ছড়াচ্ছে, ভুলভাল পোস্ট করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠে আলিপুরদুয়ারের ওই যুবকের বিরুদ্ধে। সে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করেই অশালীন মন্তব্য করে যা সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে লকেটকে লালবাজারে তলব, আটক ২ বাম নেতাও

ওই অশালীন মন্তব্য ভাইরাল হয়ে যাওয়ার পর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আলিপুরদুয়ার জংশন ফাঁড়িতে অভিযোগ করা হয়। এরপর যুবককে গ্রেফতার করে পুলিশ। শনিবার যুবককে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে দিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ২৯৪, ২৯৬এ, ৭৯ বি.এন.জে,৬৭ এ আইটি অ্যাক্ট ধারায় মামলা দায়ের করেছে। এর মধ্যে ৬৭ এ আইটি অ্যাক্ট জামিন অযোগ্য ধারা রয়েছে। ঘটনার নিন্দা করেছেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা মৃদুল গোস্বামী। তিনি বলেন, ‘একজন মুখ্যমন্ত্রী মহিলা। তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। আইন আইনের পথেই যাবে।’ তৃণমূলের কর্মীদের অভিযোগ ওই যুবক বিজেপি কর্মী। যদিও পদ্মশিবির তা অস্বীকার করেছে।

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর