রাখীবন্ধনে আর ফেরা হল না বাড়ি, যোগীরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে আচমকাই একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই ঘটনায় প্রাণ হারান বাসের মধ্যে থাকা ১০জন শ্রমিক। পাশাপাশি আহত হয়েছেন ২৭ জন  । তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই প্রসঙ্গে  জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং জানিয়েছেন,  এদিন দুর্ঘটনাটি ঘটেছে বুদাউন-মেরঠ রাজ্য সড়কে। গাজিয়াবাদ থেকে সম্ভলগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বেসরকারি বাসের   মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত শ্রমিকরা  ব্রিটেনা সংস্থায় কাজ করতেন। কাল রাখীবন্ধন পালন করার জন্য আলীগড়ে তাদের নিজের গ্রামে যাচ্ছিলেন। আর তখনই রাজ্য সড়কের কাছে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির।

বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, আহতদের বুলন্দশহর, মীরাট ও আলিগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০ জন পুরুষ এবং আহত ২৭ জনের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই দুর্ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, , ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে এবং বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের সর্বোত্তম চিকিৎসা  দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।  তবে কী করে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?