‘ট্রাম্পের চেয়ে এখনও তরুণ’ সম্মেলন মঞ্চে বয়স নিয়ে ট্রাম্পকে খোঁচা বিল ক্লিনটনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলন শুরু হয়েছে।একে একে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বর্তমান প্রেসিডেন্ট বাইডেনও। তেমনই ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মঞ্চে যোগ দিয়েছিলেন দেশটির(মার্কিন যুক্তরাষ্ট্র) ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আর এই সম্মেলনে বয়স নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। মঞ্চে বক্তব্য দিতে উঠেই মজার ছলে ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেন যে, ‘আমি এখনো ট্রাম্পের চেয়ে তরুণ।’

যদি বিল ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করা যায়, তবে দুজনই হলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট। প্রথমজন হলেন ডেমোক্রেটিক পার্টির। আর দ্বিতীয়জন হলেন রিপাবলিকান।তবে মজার বিষয় এটাই হল যে,দুজনই সমবয়সী। ১৯৪৬ সালে তাঁদের দুজনর জন্ম। সেই হিসেব করে দেখলে দুজনের ৭৮ বছর চলছে।

বিল ক্লিনটন এই নিয়ে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন ১২ বার। ১৯৮০ সালে মাত্র ৩৩ বছর বয়সে প্রথমবার দলীয় সম্মেলনে ভাষণ দিয়েছিলেন তিনি। এর দীর্ঘ সময় পরে ক্লিনটন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তবে ট্রাম্পকে বয়স নিয়ে খোঁচা দিলেও বেশ গুরুত্বপূর্ণভাবে দেখছেন ট্রাম্পের দৌড়কে। এবার তা নিয়েও সতর্ক করলেন দলকে। জানালেন, ‘প্রেসিডেন্ট হতে যাওয়া কমলা হ্যারিস বেশ ভালো করছেন। তাই আমরা সবাই খুশি। তবে কখনোই আপনার প্রতিপক্ষকে ছোট করে দেখা উচিত হবে না।’

একইসঙ্গে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস আগামী দিনে দেশের প্রেসিডেন্ট হলে তাঁর সঙ্গে কাজ করার কথা জানান ক্লিনটন। কমলার সঙ্গে কাজ করার জন্য দলের সমস্ত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে ট্রাম্পকে নিয়ে বলেন, ‘ট্রাম্পকে অন্য দেশগুলোও ভালো চোখে দেখেনি’

উল্লেখ্য, অবশ্য এই সম্মেলনেই সোমবার(১৯ আগস্ট) কাঁদতে দেখা গিয়েছিল বাইডেনকে। সম্মেলনের শেষ দিন আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন।নির্বাচনী প্রচারে দ্রুত গতি এনেছেন কমলা বলে মনে করছে বিশ্লেষকেরা। আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে তিনিই হবেন কৃষ্ণাঙ্গ ও এশীয় ঐতিহ্যের যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড