জানেন কি, বিশ্বকর্মার হাতে হাতুড়ি ও দাঁড়িপাল্লা থাকে কেন ?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :  দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্যসাধকঃ

                                         বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টপ্রদয়ক।।

 

ভগবান বিশ্বকর্মা হলেন দেব শিল্পী। হিন্দুধর্মে, তাঁকে সমস্ত নির্মাণ শিল্পের দেবতা হিসেবে গণ্য করা হয়। কথিত আছে, বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর। ধর্মীয় শাস্ত্রানুযায়ী, বিশ্বকর্মা হলেন দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা ও অষ্টম বসু প্রভাসের সন্তান। আবার পুরাণ মতে বলা হয়ে থাকে, ব্রহ্মার নাভিমূল থেকে সৃষ্টি হয়েছিলেন বিশ্বকর্মা।

পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে, দেবাদিদেবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের তীর ধনুক, কুবেরের অস্ত্র, এই সবই  নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা, আবার এও কথিত আছে, পুরীর জগন্নাথমূর্তিও তিনিই নির্মাণ করেছিলেন। জানা যায়, প্রতিবছর ভাদ্রমাসের সংক্রান্তির দিন ধুমধাম করে বিশ্বকর্মার আরাধনা করা হয়। আসলে বিশ্বকর্মা হলেন বৈদিক দেবতা। বেদে যে রূপে বিশ্বকর্মার চিত্রায়ন করা হয়েছে, পৌরাণিক সাহিত্যে এসে সেই বিশ্বকর্মাই ভিন্নভাবে উপস্থাপিত। বাংলায় বিশ্বকর্মা পূজা একটি জনপ্রিয় উৎসব। কারিগর, শিল্পী এবং নির্মাণ শ্রমিকরা এই পূজা উদযাপন করে তাদের দেবতার কাছে শ্রদ্ধা জানান এবং সফলতা কামনা করেন।

ভগবান বিশ্বকর্মার হাতে সাধারণত দুটি জিনিস দেখা যায়, একটি হল হাতুড়ি ও আরেকটি হল দাঁড়িপাল্লা, কিন্তু কেন ? এই হাতুড়ি ও দাঁড়িপাল্লা থাকার পেছনে কি বিশেষ কারণ আছে ? আসলে হাতুড়ি হল শিল্পের প্রতীক। হাতুড়ি বিভিন্ন ভাস্কর্য নির্মাণে ও বিভিন্ন নির্মাণ শিল্পে একান্ত জরুরি  আর, বিশ্বকর্মা স্বয়ং শিল্পের দেবতা। তাই সেই দিক থেকে বলতে গেলে হাতুড়িও তাঁরই নিজস্ব প্রতীক। অপরদিকে দাঁড়িপাল্লা হল জগতের সঠিক ভারসাম্য বজায়ের শ্রেষ্ঠ প্রতীক। কারণ, দাঁড়িপাল্লার দু’দিকের পাল্লায় দুটো জিনিস রাখা হয়। একটিতে রাখা হয় বাটখারা। অন্যটিতে কোনও বস্তু, যাকে বাকখারার ওজনের সাথে তুলনা করে দুদিকে সঠিক ভারসাম্য রাখা হয়। ঠিক তেমনই বিশ্বকর্মা ঠাকুরের ক্ষেত্রে তিনি তাঁর দাঁড়িপাল্লায় কর্মদক্ষতা এবং জ্ঞানার্জনের ভারসাম্য বজায় রাখেন। কারণ, মানুষের জীবনেও কর্মদক্ষতা ও জ্ঞান – এই দুটি জিনিসেরই সঠিক ভারসাম্য রাখা প্রয়োজন।  

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির

কলকাতায় শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

সর্ষে-পোস্তর পুরে ভরা ঝিঙে ভাজা, একবার খেলে বারবার চাইবে

কেকেআর অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অজিঙ্কা রাহানে