পঞ্চমীর থালায় নতুন স্বাদ! বাঙালির প্রিয় ‘ভেটকি ঘন্ট’

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর গন্ধে মাতোয়ারা চারিদিক। এখন থেকেই শুধু মায়ের আগমনের প্রস্তুতি। দূর্গাপুজো মানেই আবেগ,পুজো মানেই অফুরন্ত ভালবাসা।হাতে আর এক মাস মাত্র। বাঙালির বারো মাসে তেরো পার্বন হলেও দূর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকে সকলে। এইসময় অভিনব খাবার না খেলে কী চলে ? কি বানানো যায় পঞ্চমিতে এই নিয়ে লিস্ট খুলে বসলে তো বেছে নেওয়া মুশকিলই বটে। তাই অত না ভেবে বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলুন ভেটকি দিয়ে সুস্বাদু এই রেসিপিটি। চেটেপুটে খাবে সকলে। জেনে নিন বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ : ৫ পিস ভেটকি মাছ, পরিমাণমত আলু, বেগুন, পটল, ফুলকপি, টক জল( তেঁতুল জল) পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা, টক দই, তেজপাতা,কাঁচা লঙ্কা, গরম মশলা, ভাজা জিরে গুঁড়া, গরম মসলা,আদা বাটা,হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ঘি চিনি।

প্রণালী : প্রথমে মাছ গুলো লবন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে কাটা বেছে ভেঙে রাখতে হবে।এবার কড়াইয়ে তেল গরম করে বেগুন লবন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।

এবার কড়াইয়ে আবার তেল গরম করে ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে ৪-৫মিনিট ভেজে নিতে হবে। এবার কড়াইতে টক দই, ভাজা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ ও লবন দিয়ে দিন। এবার ভেটকি মাছের সঙ্গে সব সবজি মিশিয়ে দিন। এরপর সামান্য জল দিয়ে লো ফ্লেমে বসিয়ে দিন।

কিছুক্ষণ ভালো করে রান্না করে ফুটে এলে নামিয়ে নিন। ঝোল খেতে চাইলে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। কিংবা মাখো মাখো খেতে চাইলে লো ফ্লেমে ফুটিয়ে নিন ভাল করে। ঝোল ফুটে গেলে গেলে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন। ব্যস রেডি ভেটকি ঘন্ট।

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন