ঋতুপর্ণা- স্বস্তিকা সহ টলিউডের চার অভিনেত্রীর ওপরে ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পতন হয়েছে হাসিনা সরকারের। এরপর থেকেই উত্তাল বাংলাদেশ। এই অবস্থায় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জি সহ চার অভিনেত্রীর ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ। কারণ, হাসিনা সরকারের পতনের পর থেকে কলকাতার শিল্পীদের বাংলাদেশে আসতে গেলে পড়তে হচ্ছে  ভিসা জটিলতায়। শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না তারা। তাই এবার শুটিং করতে বাংলাদেশে যেতে পারছেন না টলিউড অভিনেত্রীরা।

সেপ্টেম্বরে ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার শুটিং  করার কথা ছিল  স্বস্তিকা মুখার্জির । অন্যদিকে ‘তরী’ সিনেমার শুটিংয়ে যাওয়ার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর । কিন্তু ভিসা না পাওয়ায় বাংলাদেশে যেতে পারলেন না টলিউডের দুই অভিনেত্রী।

এই প্রসঙ্গে ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার পরিচালক হিমু আকরাম জানিয়েছেন, ১ লা সেপ্টেম্বর থেকে শুরু  হওয়ার কথা ছিল শুটিং। ৭ বা ৮ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে আসার কথা ছিল স্বস্তিকার। কিন্তু ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি । অন্যদিকে ‘তরী’ সিনেমার পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরুর কথা ছিল। সেখানে অভিনয় করতেন ঋতুপর্ণা। কিন্তু ওয়ার্ক পারমিট এবং  ভিসা সমস্যার কারণে তিনি বাংলাদেশে আসতে পারেননি। তাই সেপ্টেম্বরে শুটিং অনিশ্চিত হয়ে উঠেছে। এখান থেকেই স্পষ্ট  যে, টলিউড অভিনেত্রীরা ভিসা না পাওয়ায় চিন্তার মধ্যে পড়েছে বাংলাদেশের পরিচালকরা।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য