ট্রাম্পকে হত্যা করতে ঝোপে ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন বন্দুকধারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা করা হয়েছে। এই গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছিল সিক্রেট সার্ভিস। সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। তাঁর বয়স ৫০-এর শেষের দিকে। এবার এই গুলির ঘটনায় নয়া তথ্য সামনে নিয়ে এল তদন্তকারী কতৃপক্ষ। দেশটির ফ্লোরিডায় নিজ বাড়ি মার-আ-লাগোর পাশে পাম বিচ এলাকায় গলফ মাঠের কাছে ঝোপের ভেতর প্রায় ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন সন্দেহভাজন হত্যাচেষ্টাকারী।

জানা গেছে, ওয়েসলি রুথ বন্দুক-সংক্রান্ত আরও দুটি অপরাধে অভিযুক্ত হয়েছেন। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) ওয়েস্ট পাম বিচের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওয়েস্ট পাম বিচ এলাকার ফেডারেল আদালতে অল্প সময়ের জন্য রায়ান রুথকে হাজির করা হয়েছিল। সেখানে তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখাসংক্রান্ত দুটি অভিযোগ গঠন করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে সামনে আরও কিছু অভিযোগ দায়ের হতে পারে। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড রোয়ে জানিয়েছেন, তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে আসামি নিজের জন্য আইনজীবী ঠিক করার অধিকার দাবি করেন।

কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থাও জানিয়েছিলেন, ৩০০ থেকে ৫০০ গজ দূরে থাকা সন্দেহভাজন বন্দুকধারীকে লক্ষ্য করে সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা গুলি ছোড়েন। সন্দেহভাজন বন্দুকধারী যেখানে ওত পেতে ছিলেন, সেখান থেকে ট্রাম্পকে পরিষ্কারভাবে দেখার সুযোগ ছিল না।

রবিবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে ট্রাম্প তাঁর কাছের বন্ধু আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফকে নিয়ে ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে গিয়েছিলেন। এই সময় আবহাওয়া ছিল গরম, আকাশ মেঘলা। ট্রাম্প এই দিন বেলা ১টা ৩১ মিনিটে পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ব্যস্ত সড়ক লাগোয়া ফিফথ ফেয়ারওয়েতে (গলফ মাঠের একটি অংশ) ছিলেন। হঠাৎ সিক্রেট সার্ভিস ঝোপের ভেতর থেকে একটি নল দেখতে পান। তড়িঘড়ি সেখানে ছুটে যান। তবে ততক্ষণে বন্ধুক ফেলে দিয়ে দৌড় লাগায় সন্দেহভাজন বন্দুকধারী। গাড়ি করে পালিয়ে যান তিনি। যদিও ইতিমধ্যেই সেই বন্ধুকধারীকে গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে তদন্তকারীরা।

উল্লেখ্য,এর আগেও নির্বাচনী প্রচার সভায় ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল।এর কয়েক মাসের মধ্যে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টার এই ঘটনা নিয়ে চিন্তিত সিক্রেট সার্ভিস।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাইডেন এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। হোয়াইট প্রাক্তন প্রেসিডেন্ট নিরাপদ আছেন শুনে তাঁরা চিন্তামুক্ত হয়েছেন।

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর