অশনি সঙ্কেত! মোদি পা রাখার আগেই খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে হোয়াইট হাউসের কর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আজ শনিবারই নিউইয়র্কের মাটিতে পা রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মার্কিন মুলুকে তাঁর পা রাখার আগেই দিল্লির অস্বস্তি বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউসের আধিকারিকরা। মোদির পা রাখার ঠিক কয়েক ঘন্টা আগে খলিস্তানপন্থী শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ওই বৈঠক দিল্লির জন্য যথেষ্টই অস্বস্তিদায়ক। প্রবাসী ভারতীয়রা মনে করছেন, বাংলাদেশের পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই মোদি সরকারের বিরুদ্ধে বদলা নিচ্ছে বাইডেন প্রশাসন।

তিন দিনের সফরে নিউইয়র্কে আসছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। প্রথমদিন অনাবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক রয়েছে। দ্বিতীয় দিন অর্থা‍ৎ রবিবার মার্কিন বহুজাতিক সংস্থার সিইও’দের সঙ্গে বৈঠক করবেন তিনি। আর সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দেবেন। তবে চলতি সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাদা করে বৈঠক করছেন না ভারতের প্রধানমন্ত্রী। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুস দেখা করার সময় চাইলেও তাতে সম্মতি জানাননি মোদি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আসার আগেই বাইডেন প্রশাসন যেভাবে খলিস্তানপন্থীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে তা রাজনৈতিকভাবে যথেষ্টই তা‍ৎপর্যপূর্ণ।

সূত্রের খবর, ওই বৈঠকে হোয়াইট হাউসের আধিকারিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী খলিস্তানপন্থীদের ‘সুরক্ষা’ দেওয়ার পূর্ণ আশ্বাস দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন মাটিতে বিদেশি কোনও শক্তি (পড়ুন মোদি সরকার) যাতে খলিস্তানিপন্থীদের উপরে কোনও হামলা শানাতে না পারে তা সুনিশ্চিত করা হবে। উল্লেখ্য, কট্টর খলিস্তানি জঙ্গি তথা সন্ত্রাসী সংগঠন শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের উপরে ভারতের নিযুক্ত পেশাদার খুনি হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে। পান্নুনকে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নিখিল গুপ্তা নামে এক ভারতীয়কে চেক প্রজাতন্ত্রে আটক করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অভিযুক্ত নিখিল ওরফে নিক গুপ্তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে।

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য