হিজবুল্লাহর পর এবার হুথি জঙ্গিদের ঘাঁটিতে বিমান হামলা ইজরায়েলের

ইজরায়েলের বিরুদ্ধে অভিযানের পর ইজরায়েল এবার ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালানোর জন্যে অগ্রসর হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েল বর্তমানে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে। গাজা থেকে মুখ ফিরিয়ে হামাস, ইরান, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিধন করতে রীতিমতো ধ্বংসলীলায় নেমেছে। গত শুক্রবার দক্ষিণ লেবাননের বৈরুতে হিজবুল্লাহকে শেষ করে দেওয়ার লক্ষ্যে মারাত্মক বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধানকে মেরে ফেলে ইজরায়েল। পাশাপাশি অসংখ্য মানুষ নিহত হয়েছেন। ইজরায়েলের বিরুদ্ধে অভিযানের পর ইজরায়েল এবার ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালানোর জন্যে অগ্রসর হয়েছে।

আজ ইজরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েলের সামরিক গোয়েন্দা পরিচালকের নির্দেশে রবিবার বিকেলে ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহতে হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে ইজরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। আইডিএফ বিদ্যুৎকেন্দ্র এবং একটি বন্দরেও আক্রমণ চালানো হয়েছেন, যেখানে তেল আমদানিতে ব্যবহৃত হয়। IDF আরও জানিয়েছে, ইজরায়েলি এহেন ধ্বংসলীলা অব্যাহত রাখবে। আজ ইজরায়েলি বিমান বাহিনী সীমান্ত থেকে প্রায় ১,৮০০ কিলোমিটার দূরে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে আক্রমণ করেছে। আসলে এই পরিস্থিতিতে হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তাঁরা ইজরায়েলে সাম্প্রতিক যে হামলা চালিয়েছিল, সেই হামলার জবাবে হুথিদের উপরে হামলা চালাচ্ছে ইজরায়েল সেনাবাহিনী।

উল্লেখ্য, গত বছর ধরে, হুথি বিদ্রোহীরা ইজরায়েলের ক্ষতি করতে বদ্ধপরিকর। তাঁরা তাঁদের আঞ্চলিক নিরাপত্তাকে ক্ষুণ্ন করতে এবং নৌ চলাচলের স্বাধীনতাকে ব্যাহত করতে ইরানের নির্দেশনা, অর্থায়ন এবং ইরাকি মিলিশিয়াদের সমর্থন নিয়ে কাজ করছে। সেই কারণে ইজরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য হুমকিস্বরূপ হুথি বিদ্রোহিরা। কারণ তারা যে কাউকেই ক্র্যাক ডাউন এবং ক্ষতি করতে পারে। গতকাল শনিবার রাতে হুথি বিদ্রোহীরা দাবি করেছেন যে, কয়েক ঘন্টা আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকা থেকে তার দেশে ফিরে যাওয়ার সময় মধ্য ইজরায়েলে সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। আর তার দায় নিচ্ছে হুথিরা। সেই প্রতিশোধ তুলতেই ইজরায়েল হুথিদের ঘাঁটিতে হানা দিচ্ছে। এছাড়া গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়াতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি স্কুল হাউজিংও ইজরায়েলি সামরিক হামলার শিকার হয়েছে, এতে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। 

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা