পুজো মানেই ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি: মধুমিতা সরকার

চতুর্থীর রাত পর্যন্ত তাঁকে অন্য কোনও পোশাকে দেখা গেলেও ষষ্ঠীর সকাল থেকেই শাড়ি-মুডে থাকবেন অভিনেত্রী। দশমী পর্যন্ত তাঁকে শাড়িতেই দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই খাওয়া-দাওয়া, পুজো মানেই ফ্যাশনে নতুনত্ব, পুজো মানেই প্যাণ্ডেল হপিং, সারা রাত জেগে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া আর সারা বছরের ক্লান্তি এই চারটে দিনে মিটিয়ে ফেলা। যাই হোক, পুজোর ফ্যাশন একটি বিরাট অংশ বাঙালিদের কাছে, বিশেষ করে মেয়েদের কাছে! নতুন কি পোশাকে সাজবেন তার প্ল্যান ৬ মাস আগেই করা হয়ে যায়। আর ফ্যাশন মানেই প্রথমে চোখ যায় সেলিব্রিটিদের উপর। তাঁরা এবার কি সাজে সাজবেন, সেটাই নজরে আসে আগে। যাই হোক, এবার পুজোর ফ্যাশন নিয়ে একাধিক তথ্য দিলেন টলিউড সুন্দরী মধুমিতা সরকার। তাঁর কাছে পুজো মানেই শাড়ি। যদিও ফোটোশুট হোক কিংবা কোনও অনুষ্ঠান, মধুমিতাকে শাড়িতে খুব কমই দেখা যায়। কিন্তু তাতে একেবারেই ভাববেন না যে, মধুমিতা শাড়ি পরতে ভালবাসেন না।

আরও পড়ুনঃ ছোটবেলায় পুজোর সময় বাধা ধরা নিয়ম থেকে মুক্তি পেতাম, সেটাই আনন্দের ছিল: শোলাঙ্কি

মধুমিতার পোশাকের মধ্যে সবথেকে প্রিয় শাড়িই। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে নিজের পোশাক পছন্দের কথা জানালেন মধুমিতা। বিভিন্ন কারণে সারা বছর শাড়ি পরা তেমন হয় না তাঁর, কিন্তু শাড়ি পরতে খুবই ভালবাসেন অভিনেত্রী। আলমারিতে যে কত শাড়ি আছে, তার ইয়ত্তা নেই! আর এবার পুজোয় তিনি রোজ শাড়ি পরবেন সেটাও জানালেন। চম্পাহাটির মেয়ে হলেও দুর্গাপুজোয় কলকাতায় থাকতেই পছন্দ করেন অভিনেত্রী। এবার আবার কাজের ব্যস্ততাও নেই তাঁর। তাই পুজোর সাজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। চতুর্থীর রাত পর্যন্ত তাঁকে অন্য কোনও পোশাকে দেখা গেলেও ষষ্ঠীর সকাল থেকেই শাড়ি-মুডে থাকবেন অভিনেত্রী। দশমী পর্যন্ত তাঁকে শাড়িতেই দেখা যাবে। তবে তিনি জানিয়েছেন, পুজোর জন্যে আলাদা করে শাড়ি কেনেননি তিনি, সারা বছর কমবেশি কিনতেই থাকেন, কিন্তু তা পরা হয় না। এবার পুজোতে সেগুলিই পরবেন অভিনেত্রী। কিছু শাড়ি উপহার পেয়েছেন, আবার কিছু বাড়ি থেকেও দিয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ মন ভাল নেই, জাঁকজমকভাবে হচ্ছে না বাড়ির পুজো, হঠাৎ কী হল সুদীপার?

এরপর ছোটবেলার স্মৃতি আকড়ে অভিনেত্রী বলেন, শৈশবে পুজোর জামা নিয়ে আলাদা একটা উত্তেজনা থাকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই উত্তেজনা ফিকে হয়ে গিয়েছে। এখন শাড়ি পরেও নাকি তিনি পুজো কাটিয়ে দিতে পারেন। বাহ্যিক সাজের জন্য নতুন, পুরনো নিয়ে কখনই ভাবেননি অভিনেত্রী। এদিকে অভিনেত্রী ভীষণ ধার্মিক। সেই ঝলক মাঝে মধ্যেই পাওয়া যায়। কিছুদিন আগেই শিবপুজো দিতে গিয়ে অভিনেত্রী গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন।তবে অভিনেত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি বেঁচে গিয়েছেন। তাই প্রতিবছরই সপ্তমী থেকে দশমী অঞ্জলি দেন তিনি। এবার যেহেতু দুর্গা পুজোর আচার বেশীরভাগটাই সকালের দিকে। তার ভোরেই ঘুম থেকে উঠে স্নান সেরে শাড়ি জড়িয়ে চোখে একটু কাজল লাগিয়েই মণ্ডপে ছুটবেন অভিনেত্রী।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ