বঙ্গে চড়ছে পারদ! বড়দিনে চালাতে হতে পারে এসি, পাখা

কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে সেখানে বৃষ্টি এবং তুষারপাত হবে। ঝঞ্ঝা এলে উত্তুরে হাওয়া বাধা পায়। তার জেরে মধ্য এবং পূর্ব ভারতে ঠান্ডা কমে। এর ফলে বাংলাতেও শীতের কনকনানি আগামী কয়েক দিনে কমে যাবে। তবে ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়া বাধাহীনভাবে আবারও বইতে শুরু করে দেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস আগে থেকেই দিয়ে দিয়েছিলেন আবহাওয়াবিদরা। বাস্তবে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। সামান্য হলেও চড়েছে পারদ। কমেছে শীতের কামড়। উত্তর-পশ্চিম ভারতে হানা দেওয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাংলায় কিছুটা হলেও পারদ চড়েছে। আবহাওয়াবিদদের দাবি, বড়দিন থেকে পারদ নাকি আরও চড়বে। এমনকি মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকেও বেশি হয়ে যেতে পারে। মানে শীতের মধ্যেই আরও একবার গরমের হানাদারি। বৃহস্পতিবার ভোরে খাস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে মাত্র ১ ডিগ্রি কম। কিন্তু উদ্বেগের বিষয় এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। মানে শীতের মরশুমেও ঝরবে ঘাম। পারা যে শুধু কলকাতায় চড়েছে এমন, দক্ষিণবঙ্গের একাধিক শহরে চড়েছে পারদ। 

এবারে প্রথম থেকেই আবহাওয়াবিদরা বলে আসছিলেন বাংলায় শীতের মরশুমে বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে। এমনকি ভেঙে যেতে পারে পুরাতন সব রেকর্ডও। তবে তাঁরা একথাও বলেছিলেন এবারে কিন্তু টানা ঠাণ্ডা মিলবে না। মাঝেমধ্যেই পারা চড়বে। বাস্তবেও এবার সেটাই দেখা যাচ্ছে। গত কয়েক দিন বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। শীতের দৌড়ে দক্ষিণবঙ্গের একাধিক শহর টেক্কা দিচ্ছিল উত্তরবঙ্গের তরাই এলার শহরগুলিকেও।  বুধবার কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস আর শিলিগুড়িতে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১ আর কাঁথিতে ৯ ডিগ্রি। কিন্তু এই ছবিটাই বদলে গিয়েছে গত ২৪ ঘন্টায়। এদিন ভোরে বাঁকুড়া, শ্রীনিকেতন, পানাগড়ের মতো পশ্চিমাঞ্চলের এলাকাগুলিতে পারা চড়ার নমুনা মিলেছে। বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘর থেকে বেড়ে ১৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল। বৃহস্পতিবার ভোরেও তা প্রায় একই রয়ে গিয়েছে।

আবহাওয়াবিদদের দাবি, কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে সেখানে বৃষ্টি এবং তুষারপাত হবে। ঝঞ্ঝা এলে উত্তুরে হাওয়া বাধা পায়। তার জেরে মধ্য এবং পূর্ব ভারতে ঠান্ডা কমে। এর ফলে বাংলাতেও শীতের কনকনানি আগামী কয়েক দিনে কমে যাবে। তবে ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়া বাধাহীনভাবে আবারও বইতে শুরু করে দেবে। তখন তাপমাত্রা ফের কমবে, জাঁকিয়ে ঠাণ্ডা তখন আরও একবার পাবেন বঙ্গবাসী। তবে এখন বঙ্গে পারা চড়লেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি ইতিমধ্যেই নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে। কার্যত সেটিও পারা চড়ার পিছনে বঙ্গে অনুঘটক হয়ে দাঁড়িয়েছে।  

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে