বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’

যদিও বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে ‘বহুরূপী’। ছবির শতাধিক শো প্রায় হাউসফুল। যদিও শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি মানেই হিট, এটা নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দি সিনেমার বাংলায় রাজত্ব না করার সুযোগে বক্সঅফিসে একেবারে ছক্কা হাঁকাচ্ছে বাংলার দুই পুজো রিলিজ ‘টেক্কা’ এবং ‘বহুরূপী’। ছবি মুক্তির আগেই জমজমাটিভাবে প্রচার সেরেছেন ছবির নির্মাতারা। ছবি দুটিতেই অভিনয় করছেন টলিউডের প্রথম সারির তারকারা। বহুরূপীতে আছেন, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, এবং আবীর চট্টোপাধ্যায়রা। অন্যদিকে টেক্কাতে আবারও জুটি বেঁধেছেন টলিউডের পাওয়ারফুল জুটি দেব- রুক্মিণী। এছাড়াও আছেন স্বস্তিকা নমস্কার। এই ছবার হাত ধরেই বহু বছর পরে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধলে সুপারস্টার দেব। যাই হোক, দুটি ছবিরই গল্প অনবদ্য। তাই বক্সঅফিসেও রীতিমতো হুলস্থূল ফেলে দিয়েছে উভয় ছবি।

প্যাণ্ডেল হপিং-এর পাশাপাশি সিনেমাহল গুলিতেও ভিড় জমছে ভালই। যদিও বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে ‘বহুরূপী’। ছবির শতাধিক শো প্রায় হাউসফুল। যদিও শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি মানেই হিট, এটা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। এর আগে বেলাশেষে, বেলা শুরু দারুন হিট হয়েছিল এই ছবি। শনিবার উইন্ডোজ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, বহুরূপী দুর্দান্ত সফলতা অর্জন করেছে। এই সাফল্যে আপ্লুত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুধু ‘বহুরূপী’ নয়, এই সাফল্য বাংলা সিনেমার জয়। এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে নন্দিতা-শিবপ্রসাদ জানিয়েছেন, ‘বহুরূপী’ যেভাবে দর্শকদের ভালোবাসা পাচ্ছে তাতে তাঁরা আপ্লুত। একটি অনবদ্য গল্প তুলে ধরাই তাঁদের লক্ষ্য ছিল। দর্শকদের এই ছবি ভাল লেগেছে খুবই। এই সময়টা বাংলা সিনেমার জন্য খুবই উল্লেখযোগ্য একটি অধ্যায়।

পাশে দাঁড়ানোর জন্য দর্শকদের ধন্যবাদ। ছবির গল্প বলছে, চোর-পুলিশের খেলা। ‘ব্যাঙ্ক ডাকাত’ হয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁকে ধরতেই মরিয়া আবির চট্টোপাধ্যায়। তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। আর ডাকাত-পুলিশের সম্মুখ সমরের গল্পই বলছে এই ছবি। ছবিতে আবিরের নায়িকা ঋতাভরী চক্রবর্তী। আর কৌশানি মুখোপাধ্যায় রয়েছেন শিবপ্রসাদের বিপরীতে। অন্যদিকে বক্সঅফিসে দুর্দান্ত ফল করছে দেবের ‘টেক্কা’।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি