মানসিক বিধ্বস্ততার দোহাই দিয়ে ৭৭জন চিকিৎসকের গণইস্তফা কল্যাণীতে

তাঁরা নাকি মানসিক ভাবে বিধ্বস্ত। কাজ করার মতো মানসিক পরিস্থিতি নেই কারও। জুনিয়র ডাক্তারদের সমর্থনে ‘গণইস্তফা’র নাটক ৭৭জন চিকিৎসকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও ২৪ ঘন্টা পার হয়নি। গতকাল দুপুরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়(Alapan Banerjee) সাফ জানিয়ে দিয়েছেন, গণইস্তফা(Mass Resignation) গ্রাহ্য হয় না। ইস্তফা দিতে হলে তা দিতে হবে ব্যক্তিগত স্তরে। তারপরেই এদিন অর্থাৎ রবিবার নদিয়া(Nadia) জেলার কল্যাণীর(Kalyani) জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের(JNMH) ৭৭জন সিনিয়র চিকিৎসক(Senior Doctors) একযোগে ইস্তফা দিয়েছেন। তাঁরা নাকি মানসিক ভাবে বিধ্বস্ত। কাজ করার মতো মানসিক পরিস্থিতি নেই কারও। সেই অজুহাত দেখিয়েই জুনিয়র ডাক্তারদের সমর্থনে ‘গণইস্তফা’র নাটক ৭৭জন চিকিৎসকের। হাসপাতালের রেজিস্ট্রারকে ইমেল করে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওই ৭৭জন চিকিৎসক। ইমেলে পাঠানো ইস্তফাপত্রে ওই ৭৭ জন সিনিয়ত চিকিৎসকের স্বাক্ষরও রয়েছে। তাঁরা জানিয়েছেন, সোমবার থেকে তাঁরা আর কাজ করবেন না।

আরও পড়ুন, প্রতিমা নিরঞ্জন-পর্ব ঘিরে চূড়ান্ত সতর্কতা, নজর থাকছে শোভাযাত্রাতেও, নিষিদ্ধ ডিজে

ইস্তফাপত্রে ডাক্তারেরা লিখেছেন, ‘৯ অগস্ট আর জি করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে এবং স্বাস্থ্য সংক্রান্ত ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারেরা আমরণ অনশনে বসেছেন। তাঁদের দাবিগুলি সাধারণ মানুষের উপকারের জন্যই। অনশনরত জুনিয়রদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। ওদের এই ভোগান্তি, এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। এই পরিস্থিতিতে কাজ করার মতো মানসিক অবস্থাই নেই আমাদের কারও। জোর করে কাজ করলে আমাদের কাজে ভুল হতে পারে। সে ক্ষেত্রে রোগীদের জীবন সঙ্কট তৈরি হতে পারে। তাই আমরা গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছি। যা সোমবার থেকে কার্যকর হবে।’ উল্লেখ্য, এর আগেই কলকাতার একাধিক সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা ইস্তফা দিয়েছেন। একই ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দরেও। এবার সেই ছবিই কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালেও। কোথাও কোথাও জুনিয়রদের সমর্থনে সিনিয়র ডাক্তারেরা প্রতীকী অনশনও চালু করেছেন। ধর্মতলায় প্রতি দিন ১২ ঘণ্টার প্রতীকী অনশন করছেন কয়েক জন সিনিয়র ডাক্তার।

আরও পড়ুন, ‘কাকিমাকে খুন করা হয়েছে’, বিস্ফোরক অভিযোগ পূর্ণিমার দেওরপো মিঠুন কান্দুর

এই পরিস্থিতিতে ডাক্তারদের ‘গণইস্তফা’ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে রাজ্য সরকারও। শনিবার আলাপন জানিয়েছেন, ‘গণইস্তফা’ আদৌ পদত্যাগ হিসাবে গ্রাহ্য নয়। ব্যক্তিগত ভাবে পদত্যাগ করলে তবেই তা গৃহীত হতে পারে। আলাপনের এই বক্তব্য নিয়ে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র ডাক্তার কৌস্তভ চক্রবর্তী জানিয়েছেন, ‘রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে যে থ্রেট কালচার চলছে, তার অন্যতম ভয়ঙ্কর রূপ কল্যাণীর এই হাসপাতাল। বেশ কয়েক জনকে অপসারণ করার পরেও অবস্থার পরিবর্তন হয়নি। এই থ্রেট কালচারের সিন্ডিকেটের যারা মূল মাথা, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা রাজ্য সরকারকে গণ ইস্তফার মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাইছি। আলাপনবাবু যে ভাবে চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা এই ইস্তফা দিয়েছি। আমরা ওদের আশ্বস্ত করতে চাই, সরকারি হাসপাতালে চাকরি না করলেও ডাক্তারেরা না খেয়ে মরবেন না।’

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক