লক্ষ্মী পুজোয় বানিয়ে নিন নিরামিষ সুস্বাদু স্বাদের এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতি হল লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি শুভ গ্রহ। তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়। পদ্মের উপর আসীন লক্ষ্মীকে আধ্যাত্মিক পবিত্রতা ও অনাশক্তির প্রতীক। শাস্ত্র মতে, বৃহস্পতিবার হল ভগবান বিষ্ণুর দিন। বিষ্ণু প্রসন্ন হলে গৃহস্থে দেবী লক্ষ্মীও তুষ্ট হয়। তবে আপনি কি লক্ষ্মীর আশির্বাদ পেতে নিরামিষ খাবেন ?  বাড়িতে কি বানাবেন ভাবছেন ? বাঙালি মাছ প্রিয় হলেও এমন কিছু রান্না আছে যা নিরামিষ তবুও আমিষ রান্নাকে টেক্কা দিতে পারে। তবে বানিয়ে নিন নিরামিষ সুস্বাদু এই রেসিপি।

উপকরণ : ২ কাপ ছোলার ডাল, ২ আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, তেজপাতা, এলাচ, হিং, ঘি, প্রয়োজনমতো সরষের তেল, আলু ২টো, টমেটো- ২টো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,সরষের তেল প্রয়োজনমতো ,স্বাদমতো লবন ও চিনি

প্রণালী : ধোকা বানাতে প্রথমে ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এবার ঐ ছোলার ডালের মধ্যে কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে মিহি করে বাটা ছোলার ডাল এবং তাতে সামান্য লবন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে মিশ্রণ টা শক্ত করতে হবে।

এর পর একটা বড় থালায় সামান্য তেল মাখিয়ে ডালের মিশ্রণটা রেখে চেপে বসিয়ে দিতে হবে। এবার একটা ছুরি দিয়ে বরফির আকারে কাটতে হবে। এরপর বরফির আকারে কাটা ডালের টুকরোগুলো কড়াইতে তেল গরম করে তাতে ভেজে নিলে তৈরি হয়ে যাবে ধোকা।

গ্রেভির জন্য টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে সামান্য লবন আর হলুদ গুঁড়ো মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে আলুর টুকরো গুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। কড়াইতে সামান্য ঘি গরম করে তাতে এলাচ, তেজপাতা, আদা কুঁচি, ফোড়ন দিয়ে তাতে ধনে, জিরের গুড়ো দিয়ে ভালো ভাবে নাড়িয়ে তার মধ্যে টমেটো এবং লঙ্কার গুড়ো দিয়ে সামান্য জল মিশিয়ে দিন। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন।

গ্রেভিটা মাখো মাখো হয়ে এলে তাতে ভেজে রাখা আলু গুলো দিয়ে লবন ও চিনি দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর তাতে ধোকা গুলো ঢেলে মিশিয়ে দিয়ে হালকা আঁচে ১০ মিনিট রান্না করে নিন। নামানোর আগে সামান্য গরম মশলার গুড়ো দিয়ে ৫ মিনিট আঁচে রেখে পরিবেশেন করুন সুস্বাদু ধোকার ডালনা। এর সঙ্গে চাটনিও ব্যবহার করতে পারেন। এঠি দুপুরের পাতে কিংবা ডিনারে ট্রাই করতে পারেন।

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন