‘ডানা’র কারণে ৯ জেলায় ২৩-২৬ অক্টোবর স্কুলে ছুটি ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াল রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ডানা’। আর ভয়াল ঘূর্ণিঝড়ের ছোবল থেকে পড়ুয়াদের বাঁচাতে বিরাট সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বুধবার (২৩ অক্টোবর) থেকে শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত কলকাতা, দুই চব্বিশ পরগনা-সহ নয় জেলার স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নবান্নে ‘ডানা’ মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের প্রস্তুতি জানাতে গিয়েই নয় জেলায় টানা চার দিন স্কুলে ছুটি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’র তাণ্ডব থেকে বাঁচাতে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বাসিন্দাদের জন্য স্কুলগুলিতে অস্থায়ী আশ্রয় শিবির খোলা হচ্ছে। তাছাড়া ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এনডিআরএফ, এসডিআরএফ সহ বিভিন্ন বাহিনীকে স্কুলে রাখা হবে। যে কারণে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার স্কুলগুলিতে ২৩ অক্টোবর থেকে চারদিনের ছুটি থাকছে।

ঘূর্ণিঝড়ের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে এমন জেলাগুলিতে যাতে অস্থায়ী আশ্রয় শিবিরে মাথা গোঁজা মানুষের কোনও অসুবিধা না হয়, তার জন্য পর্যাপ্ত ত্রাণেরও বন্দোবস্থ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার থেকে ম‍ৎস্যজীবীদের সমুদ্রে না যেতে এবং বকখালি-দিঘা সহ বিভিন্ন সৈকতে প্রমোদ ভ্রমণে যাওয়া পর্যটকদেরও বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোলরুম চালু করা হয়েছে। নবান্নের পাশাপাশি জেলাগুলিতেও খোলা হচ্ছে কন্ট্রোলরুম খোলা থাকছে।’

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য