দলীয় কার্যালয়ের সামনেই গুলিবিদ্ধ তৃণমূলের যুব নেতা, চাঞ্চল্য শিবপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে খোদ তৃণমূল কার্যালয়ের সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হলেন(Shoot Out) তৃণমূলের যুব নেতা আব্দুল কাদির। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে হাওড়া পুরসভার(Howrah Municipal Corporation) ২১নং ওয়ার্ড এলাকায়। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শিবপুরের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন আব্দুল। সেই সময় বাইকে চেপে আসা তিন বন্দুকধারী যুব নেতাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়তে থাকেন। কমপক্ষে ৬ রাউন্ড গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আব্দুল। দলীয় কার্যালয়ের সামনে ভিড় বাড়তে দেখে তড়িঘড়ি চম্পট দেয় ওই তিন জন আততায়ী।

আরও পড়ুনঃ দীপাবলিতে অর্থের অভাব মেটাতে বাড়িতে কেমন প্রদীপ জ্বালানো উচিৎ!

স্থানীয় বাসিন্দারাই আহত আব্দুলকে কলকাতার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) নিয়ে গিয়ে ভর্তি করান। তৃণমূল নেতার শরীরে একাধিক গুলির আঘাত বর্তমান। তাঁর অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। দুষ্কৃতীদের প্রত্যেকের মাথায় ছিল হেলমেট। মুখ ঢাকা থাকার কারণে কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা এই বিষয়ে বিশেষ কোনও তথ্য দিতে পারেননি। পুরো ঘটনাটি ঘিরেই এক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে সুগভীর নাভি, নয়া ফটোশুটে লাস্যময়ী মনামী

কি কারণে এমন ঘটনা ঘটল সেই নিয়ে উঠছে নানান প্রশ্ন। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুনের চেষ্টা নাকি এর পিছনে রয়েছে কোনও রাজনৈতিক উদ্দেশ্য তা এখনও জানা যায়নি। ঘটনার জেরে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশের তরফে সবরকমভাবে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী