গায়ের ওপর উঠে আদুরে আক্রমণ, কাদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটালেন মিমি!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাও প্রায় অনেকদিন। বর্তমানে সিনে জগত এবং পরিবারের সদস্যদের নিয়েই দিন কাটছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর(Mimi Chakraborty)। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী। তবে মেঘলা দিনে মিমির শেয়ার করা এক ভিডিও(Viral Video) মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। এদিন নিজের তিন পোষ্যের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত অভিনেত্রী। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিন পোষ্য মিলে অভিনেত্রীকে আদর করতে ব্যস্ত। আনন্দে উচ্ছ্বসিত চারপেয়েরা জিভ দিয়ে চেটে দিচ্ছে মিমির মুখে-গাল। অভিনেত্রীও তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সন্তানসম পোষ্যদের আদুরে আক্রমণ।

আরও পড়ুনঃ আন্দোলনে গলা ফাটিয়ে দীপাবলিতে সেজেগুজে ফটোশুট, কুণালের কটাক্ষে জর্জরিত সোহিনী

পোষ্যপ্রেমী(Pet Lover) হিসেবে মিমির যথেষ্ট পরিচিতি রয়েছে। শুধু বাড়ির পোষ্যদের জন্য নয়, একইভাবে রাস্তার কুকুর-বিড়ালদের খাদ্য ও সুরক্ষার জন্য নানান উদ্যোগে অংশ নেওয়ার যথাসম্ভব চেষ্টা করেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, পোষ্যরা মানুষদের তুলনায় অনেক বেশি বিশ্বস্ত। তারা রঙ বদলাতে জানে না। শুধু উজাড় করে ভালোবাসতে জানে। যদি তিনি কখনও বিয়ে না করেন তাহলেও কোনও আফসোস থাকবে না তাঁর। সন্তানসম পোষ্যদের নিয়েই তাঁর সংসার যথেষ্ট ভরপুর।

আরও পড়ুনঃ মুহুরত ট্রেডিংয়ের দিন আপনার ভাগ্য ফেরাবে এই ৬টি স্টক

শেষবার শাকিব খানের বিপরীতে বাংলাদেশের ছবি ‘তুফান’-এ(Toofan) দেখা গিয়েছে মিমিকে। ছবিটি ব্যাপকভাবে বানিজ্যিক সাফল্য পেয়েছে। ‘দুষ্টু কোকিল’(Dustu Kokil Song) হিসেবে ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিলেন মিমি। বর্তমানে ভারতীয় প্রজেক্টের পাশাপাশি বাংলাদেশের প্রযোজকদের পছন্দের তালিকাতেও নাম লিখিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। একসময় যাদবপুরের নির্বাচিত সাংসদের পদ সামলালেও বর্তমানে রাজনীতি থেকে দূরে গিয়ে অভিনয়ে ফোকাস করতে চান মিমি। তবে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjeee) সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়নি বলেই দাবি করেছেন অভিনেত্রী।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ