ভরা এজলাসেই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা বিচারাধীন বন্দির!

শুক্রবার হুগলির চুঁচুড়া আদালতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দ্রুততার সঙ্গে গৌতম কুন্ডু (৩৩) নামে ওই বিচারাধীন বন্দিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: ভরা এজলাসেই ব্লেড দিয়ে হাতের শিরা কেটে আত্মহত্য়ার চেষ্টা করলেন এক বিচারাধীন বন্দি। শুক্রবার হুগলির চুঁচুড়া আদালতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দ্রুততার সঙ্গে গৌতম কুন্ডু (৩৩) নামে ওই বিচারাধীন বন্দিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০২০ সাল থেকে জেলবন্দি ছিলেন গৌতম কুন্ডু। এক মাদক মামলায় গ্রেফতার হয়েছিল গৌতম এবং দীপ সরকার নামে আরও একজনকে। এদিন দুজনকেই আদালতে হাজির করা হয়েছিল। শুক্রবার সকালে ওই দু’জনকে বিশেষ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অনুপম মাইতির এজলাসে তোলা হয়েছিল। তবে কোনও কিছু বুঝে ওঠার আগেই ভরা এজলাসে ব্লেড দিয়ে বাঁ-হাতের শিরা কেটে ফেলেন গৌতম। মুহূর্তে এজলাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই জেলবন্দি থাকার ফলে মানসিক অবসাদে ভুগছিলেন ওই বিচারাধীন বন্দি। দীর্ঘ দিন ধরে তাঁর মামলায় অগ্রগতি হচ্ছিল না বলে অভিযোগ। গৌতমের পরিবারের দাবি, এই বিষয়ে সে বারবার অভিযোগ করলেও কোনও সুরাহা হয়নি। সে জন্যই ব্লেড দিয়ে হাতের শিরা নিজেই কেটে ফেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অপরদিকে, আইনজীবী মহলের প্রশ্ন, ভরা এজলাসে কীভাবে এক বিচারাধীন বন্দির হাতে ধারালো ব্লেড এল? অধিকাংশই এই ঘটনায় সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। ঘটানার তদন্ত শুরু করেছে পুলিশ।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা