BMW চেপে এসে ফুলের টব চুরি! মহিলার কীর্তি দেখে হেসে খুন নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় কত রকমের ভিডিওই না ভাইরাল হয়, কিছু মজাদার ভিডিও কোনওটা বা দুঃখের। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল(Viral Video) হয়েছে যার মধ্যে দৃশ্যমান মজাদার কীর্তি ইতিমধ্যেই দখল করে নিয়েছে খবরের শিরোনাম। নয়ডার এক মহিলা ফুলের টব চুরি করতে এসেছেন(Woman Stealing Flower Pots)। তাও আবার চারচাকা গাড়ি চেপে। যেমন তেমন গাড়ি নয়, বহুমূল্য BMW গাড়ি চেপে। গাড়ি থেকে নেমেই বাহারি গাছ ও ফুলের টবে নজর পড়ে তাঁর। লোভ সামলাতে না পেরে একের পর এক টব গাড়িতে তুলতে থাকেন তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। ভিডিও দেখে রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ স্বামীকে কুপিয়ে খুন, স্ত্রীর বিবস্ত্র দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য ভাঙড়ে

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(UttarPradesh) নয়ডার(Noida Incident) ১৮ নম্বর সেক্টর এলাকায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রথমে ওই মহিলা গাড়ি থেকে নামলেন। এরপর উনি একটি দোকানের সামনে এগিয়ে আসেন, ওই দোকানের সামনেই সাজানো ছিল বাহারি গাছ ও বিভিন্ন ফুলের গাছ। এরপর নির্ভয়ে ওই মহিলা এগিয়ে যান গাছগুলির দিকে এবং একের পর এক টব তুলতে থাকেন গাড়িতে। এত সাধারণভাবে তিনি কাজটি করছিলেন যে দেখে মনে হচ্ছিল তিনি চুরি করছেন না, নিজের গাছ এক স্থান থেকে অন্যত্র নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ পটাশপুরের খালে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল, ফেলল কারা!

এই ঘটনা দেখে স্থানীয় লোকজন মহিলার গাড়ির সামনে এসে উপস্থিত হন। তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানালে ওই মহিলা পালটা জবাব দেন, ‘রোজ একটা করে টব চুরি করে নিয়ে যাব, যা করার করতে পারেন।’ সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই মহিলা দুটি টব চুরি করে নিয়ে গেছেন একই পদ্ধতিতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই মহিলার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই ঘটনার জেরে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি, যে কারণে ওই মহিলার বিরুদ্ধে এখনও কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য