যুদ্ধবাজ বাইডেনের উপরে ক্ষুব্ধ, কমলাকে ধাক্কা দিয়ে ট্রাম্পের পাশে মার্কিন মুসলিমরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে চলছে চরম উত্তেজনা।বিশেষ করে গাজা ইজরায়েল দ্বন্দ্বে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাইডেনের প্রতি  গাজা নীতি নিয়ে অসন্তুষ্ট মার্কিন মুসলিমরা। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তাই তাঁরা সমর্থন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে।

স্থানীয় সময় শনিবার(২৬ অক্টোবর)মিশিগানের ডেট্রয়েট শহরতলির নভি এলাকায় একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছিলেন ওই অঞ্চলের মুসলিম নেতারা। তখনই ট্রাম্পকে সমর্থন জানান তাঁরা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই সমাবেশে আমেরিকান মুসলিম ও আরব ভোটারদের উদ্দেশ্যে জানান, ‘তারা শুধু মধ্যপ্রাচ্যে শান্তি চায় এবং আমি সেই পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি’।

এই নিয়ে ইমাম বেলাল আলজুহাইরি নামের এক মুসলিম নেতা জানান, আমরা মুসলিম হিসেবে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আছি। কারণ তিনি যুদ্ধের পরিবর্তে শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প প্রসঙ্গে আলজুহাইরি আরও জানান, ‘তিনি মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।বিশ্বজুড়ে রক্তপাত বন্ধ হওয়া উচিত এবং আমরা বিশ্বাস করি, ট্রাম্প এই পরিবর্তন আনতে সক্ষম হবেন।ট্রাম্পের মধ্যে সেই যোগত্যা রয়েছে। একমাত্র তিনিই বিশ্ব জুড়ে শান্তি রক্ষার বার্তা ছড়িয়ে দিতে পারবেন’।

তবে ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রথম মাসেই সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ—ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন—থেকে ৯০ দিনের জন্য আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছিল।সম্প্রতি গাজায় শান্তি রক্ষাকে কেন্দ্র করে মার্কিন মুসলিমদের মন পেতে চাইছেন ট্রাম্প। মুসলিম ভোটারদের বিশ্বাস, ট্রাম্প শান্তির পথে হাঁটবেন এবং যুদ্ধ-বিরোধী প্রতিশ্রুতি পূরণ করবেন। এমতাবস্থায় এই অঞ্চলে ট্রাম্পের জয়ের সম্ভাবনার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর