ইজরায়েলকে জব্দ করতে সামরিক বাজেট ৩ গুন বাড়াচ্ছে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। চলছে পাল্টাপাল্টি হামলা। এমতাবস্থায় গাজা ও লেবাননে যুদ্ধের মধ্যে সামরিক বাজেট বাড়ানোর পথে হাঁটছে ইরান। ইরান সরকারের মুখপাত্র জানিয়েছে ,প্রায় তিন গুণ বাড়ানো হচ্ছে দেশটির সামরিক খাতের বাজেট। সামরিক খাতে যাতে কোন খামতি না থাকে সেইদিকে কড়া নজরদারীও চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, ‘প্রায় তিন গুণ করা হচ্ছে দেশটির সামরিক খাতের বাজেট। দেশের প্রতিরক্ষা চাহিদা মেটাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এই বিষয়ে এখন বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।সামরিক বাজেটে ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।’

পরিকল্পিত সামরিক বাজেট বৃদ্ধির প্রস্তাব সরকার সংসদে অনুমোদনের জন্য পেশ করেছে। এই প্রস্তাবিত বাজেটটি নিয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যরা ২০২৫ সালের মার্চ মাসে এটি চূড়ান্ত করবেন বলে মনে করা হচ্ছে। থিংক ট্যাংক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের(এসআইপিআরআই)তথ্য মতে, ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার।

আরও পড়ুন : যুদ্ধে জড়ালে পরিণতি ভাল হবে না, ইরানকে এবার হুমকি আমেরিকার

অন্যদিকে ওই বছর ইজরায়েল সামরিক খাতে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স জানিয়েছে, আমেরিকা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ইজরায়েলকে অন্তত ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।

উল্লেখ্য, ইরানে ইজরায়েলের হামলার কয়েক দিন পর দেশটির পক্ষ থেকে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা এল। এর অর্থ হল যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। এর আগে ১ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। পাল্টা হামলা চালিয়েছিল ইজরায়েল। এই হামলায় ইরানের চার সেনা নিহত হয়েছেন। হুমকি-পাল্টা হুমকিতে ভরে উঠেছে মধ্যপ্রাচ্য। যে কোন মুহূর্তে বড়সড় যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল