জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে ক্রেতা সুরক্ষা সপ্তাহ উপলক্ষে খাদ্য সুরক্ষা দফতরের বিশেষ নজরদারি ও ধরপাকড় চলছে। এমন আবহে এবার নদিয়ার শান্তিপুরে বাসি ও পচা মিষ্টি বিক্রির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল। জন্মাষ্টমীর প্রসাদ হিসেবে কেনা মিষ্টিতে রাতারাতি সাদা ছত্রাক পড়ে নষ্ট হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। এর ফলে শিশু ও প্রবীণরা চরম স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন বলে দাবি স্থানীয়দের। অভিযোগের তির শান্তিপুরের মাতালগড়-আটেশ্বরীতলা এলাকার ‘মদন গোপাল সুইটস’ নামের একটি মিষ্টি বিপণির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের মালিক কালাচাঁদ প্রামাণিক বিগত প্রায় তিন বছর ধরে কোনও বৈধ ট্রেড লাইসেন্স, খাদ্য দফতরের অনুমতি (FSSAI) কিংবা সুস্পষ্ট সাইনবোর্ড ছাড়াই নির্বিঘ্নে দোকানটি পরিচালনা করছেন। ঘটনার সূত্রপাত জন্মাষ্টমীর দিন সন্ধ্যায়। স্থানীয় ক্রেতা রিপু দাস বাড়ির গোপাল পূজার জন্য ওই দোকান থেকে ১০ টাকা দরে ৬টি কালাকাঁদ মিষ্টি কেনেন। মিষ্টির প্যাকেটটি রাতে না খুলে ঠাকুরঘরে রেখে দিয়েছিলেন তিনি। পরদিন সকালে পুজোর থালায় প্রসাদ দেওয়ার জন্য প্যাকেট খুলতেই দেখা যায় মিষ্টিগুলিতে সাদা-কালো ছত্রাক পড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং তীব্র দুর্গন্ধ বের হচ্ছে।

ভুক্তভোগী মহিলার দাবি, এই বাসি মিষ্টি পুজোর প্রসাদ হিসেবে বাড়ির কচিকাঁচা ও বয়স্করা খেলে বড়সড় বিপদের মুখে পড়তেন। এ নিয়ে দোকানে প্রতিবাদ জানাতে গেলে মালিক কোনও সদুত্তর তো দেননি, উল্টে ‘ঢাকা দিয়ে রাখা হয়েছিল’ বলে দায় এড়ানোর চেষ্টা করেন এবং নষ্ট মিষ্টি বদলে দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চান। রাজ্যজুড়ে যখন ক্রেতাদের সুরক্ষায় প্রশাসনের সক্রিয় থাকার কথা, তখন কীভাবে দিনের পর দিন সরকারি ছাড়পত্র ছাড়াই এমন অস্বাস্থ্যকর মিষ্টির ব্যবসা চলছে, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন শান্তিপুরের বাসিন্দারা। ইতিমধ্যেই ভেজাল ও পচা মিষ্টি বিক্রির দায়ে দোকানটির বিরুদ্ধে খাদ্য সুরক্ষা দফতরে (Food Safety Department) লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের