উবেরের সঙ্গে চুক্তি বায়ু সেনার, উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ভারতীয় বায়ু সেনা(Indian Air Force) এবং Uber-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির প্রধান উদ্দেশ্য বায়ু সেনাকর্মী এবং তাঁদের পরিবারের অফিশিয়াল ভ্রমণ এবং যাতায়াতের সুবিধা দেওয়া। যদিও এই চুক্তি দেশের সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আরও জানতে ইচ্ছুক হচ্ছেন আমজনতা।

আরও পড়ুনঃ টেস্ট সিরিজে ব্যর্থতা নিয়ে নীরবতা ভাঙলেন রোহিত শর্মা

অনেকের মতে এই চুক্তির ফলে একাধিক সুবিধা মিলবে। বিশেষত থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁস, লোকেশন ট্র্যাকিং সহ নানান গোপনীয় তথ্য ফাঁস হওয়া এই চুক্তির মাধ্যমে রুখে দেওয়া সম্ভব হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা এর বেশ কিছু অসুবিধাও খুঁজে বের করেছেন। এই চুক্তি নিয়ে দ্বিমত প্রকাশ করে লেফটেন্যান্ট জেনারেল কানওয়ালজিৎ সিং ধিলোন সহ একাধিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি স্বয়ংসম্পূর্ণ হওয়ার আগে আরও একবার গুরুত্ব সহকারে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

দেশের আরও এক প্রাক্তন সেনাকর্মী ও প্রযুক্তিবিদ পবিত্রান রাজনও একই কথা বলেছেন। অত্যাধুনিক দেশীয় প্রযুক্তি ছাড়া সকল তথ্য গোপন রাখা কার্যত অসম্ভব। Uber-এর সঙ্গে চুক্তি হয়ে গেলে তাঁরা কতটা গুরুত্ব সহকারে এই দায়িত্ব পালন করতে পারবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে। এটি কোনও সামান্য বিষয় নয়। এর ফলে সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার সুযোগ আরও কয়েকগুণ বেড়ে যাবে।

আরও পড়ুনঃ পরনে দীর্ঘ লেহেঙ্গা, খোলা চুল উঁচু নিতম্বে লাস্যময়ী শাহরুখ কন্যা সুহানা

যদিও ভারতীয় বায়ু সেনার উর্দ্ধতন কর্মকর্তাদের দাবি, শুধুমাত্র এয়ারফোর্স কর্মীদের এবং তাঁদের পরিবারকে ভালো পরিষেবা দেওয়াই এই চুক্তির মূল উদ্দেশ্য। তাঁরা যাতে কোনও অসুবিধা ছাড়াই ভ্রমণ করতে পারেন তা নিশ্চিত করতেই এই উদ্যোগের সূচনা। সোশ্যাল মিডিয়াতেও বায়ুসেনার তরফে Uber-এর সঙ্গে চুক্তির প্রসঙ্গে একটি পোস্ট করা হয়েছিল। কিন্তু বিতর্ক বাড়তে থাকায় পরবর্তীতে সেই পোস্ট মুছে ফেলা হয়েছে।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা