আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩ বছরের মেয়েকে গাড়িতে ‘লক’ করে মদ্যপানে বুঁদ বাবা, শ্বাসরোধ হয়ে মৃত্যু খুদের

নিজস্ব প্রতিনিধি: প্রতিবেশীর সঙ্গে ঘুরতে গিয়ে গাড়িতেই দমবন্ধ হয়ে মারা গেল ৩ বছরের শিশু। উত্তরপ্রদেশের মিরাট থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মিরাটের কাঁকরখেদা থানা এলাকায়। সম্প্রতি ওই এলাকার একজন ব্যক্তি তার প্রতিবেশীর মেয়েকে গাড়িতে করে বেড়াতে নিয়ে গিয়েছিল। এরপর সে পথে যানজট দেখে গাড়িতেই শিশুটিকে লক করে মদ খেতে চলে যান। মদ খেতে খেতে সে ভুলেই গিয়েছিল যে, মেয়েটা গাড়িতে বসে আছে। এরপর যখন জ্ঞান ফিরল তাঁর, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গাড়িতে বাচ্চাটি একেবারে দম বন্ধ অবস্থায় লুটিয়ে পড়েছিল। মেয়েটির বাবা একজন সেনা জওয়ান, যাঁর নাম সোমবীর। ঘটনার দিন তাঁর ৩ বছরের মেয়েকে গাড়িতে তুলে নিয়ে যায় তাঁর প্রতিবেশী নরেশ, তাকে না জানিয়েই পুরো ঘটনাটি ঘটিয়েছে সে। কিন্তু পথে মেয়েটিকে গাড়িতে আটকেই মদ খাওয়াতে চলে যান ব্যক্তি। কয়েক ঘণ্টা পর ফিরে এলে গাড়িতে মেয়েটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছিল। বর্তমানে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনীতে নিযুক্ত সোমবীর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছিলেন যে, তিনি সিআইএইচ আর্মিতে রয়েছেন। ৩০ অক্টোবর বাড়িতে ছিলেন না। বাড়িতে শুধু স্ত্রী-সন্তান ছিল। স্ত্রী যখন ঘরের কাজ করছিলেন, তখন বাড়ির বাইরে খেলছিল তাঁর ৩ বছরের শিশু কন্যা। এরপর প্রতিবেশী নরেশ তাকে না জানিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। নরেশও একজন সেনা সদস্য বলে জানা গিয়েছে। এরপর যখন বাচ্চাটির পরিবারের সদস্যরা তাদের মেয়েকে বাড়িতে না পেয়ে খুঁজতে শুরু করে, তখন তাঁরা তাকে নরেশের গাড়িতে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে মেয়েকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন স্থানীয় পুলিশ তার ময়নাতদন্ত করে।

পরে জানা যায় যে, নরেশ মদের নেশায় আসক্ত ছিলেন এবং সে তার মেয়েকে গাড়িতে একা রেখে মদ খেতে দোকানে গিয়েছিল। গাড়ির সব জানালা বন্ধ করে সেন্টার লকও লাগিয়ে দিয়েছিলেন তিনি। যার কারণে মেয়েটি বের হতে না পেরে শ্বাসরোধে মারা যায়। বর্তমানে পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে এবং অভিযুক্ত নরেশকে গ্রেফতার করেছে। এই বিষয়ে, মিরাটের এসপি সিটি আয়ুশ বিক্রম সিং বলেছেন যে, ইতিমধ্যেই পুলিশ মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো এবং একটি মামলা দায়ের করা হয়েছে এবং নরেশকে গ্রেফতার করা হয়েছে। সোমবীর ও নরেশ দুজনেই সেনাবাহিনীতে কর্মরত। প্রতিবেশী হওয়ায় তারা একে অপরকে আগে থেকেই চেনেন।

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ