দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিনে দিঘায় ধরা পড়ল দেড় টন ইলিশ

নিজস্ব প্রতিনিধি: কারোর মুখে হাসি ফুটল, কারোর মুখে বা ছড়াল উদ্বেগ। কারন অসময়ে আবারও ইলিশ ধরা পড়ল দিঘার মোহনায়। বড়দিনের ভোরে দিঘার মোহনায় যে সব মাছ ধরার ট্রলার এসে নোঙর করেছে তাঁদের মিলিত সংগ্রহ দেড় টন ইলিশ। কেন অসময়ে এত বড় সংখ্যায় ইলিশ বার বার উঠে আসছে দিঘার মৎস্যজীবীদের জালে তা নিয়ে কিন্তু উদ্বেগ ছড়িয়েছে রাজ্যের বেশ কিছু মহলে। তবে যে কয়েক হাজার পর্যটক দিঘায় বড়দিনের ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা কিন্তু বেশ খুশি অসময়ে ইলিশ পেয়ে। মনে করা হচ্ছে এই ইলিশের কিছুটা পরিমাণ আজ রাতের মধ্যেই কলকাতার বাজারে চলে আসতে পারে।

অসময়ে দিঘায় এই বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ার ঘটনায় দিঘা মোহনার ফিস এন্ড ফিস ট্রেডার্স পক্ষে সম্পাদক শ্যাম সুন্দর দাস জানিয়েছেন, ‘প্রকৃতির পরিবর্তনে মৎস্যপ্রাণীকূলেরও মতিগতির পরিবর্তন ঘটছে। সেটা বেশ কয়েক বছর ধরে বোঝাও যাচ্ছে। এই সময় একটু ছোট সাইজের ইলিশ দেখা যেত। কিন্তু এবার ১কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ ধরা পড়ছে। বৃষ্টির পরিমাণ বাংলার পাশাপাশি দেশ জুড়েই অনেকটা বেড়ে গিয়েছে। তার জেরে সাগরের স্রোতেও পরিবর্তন এসেছে। তার জেরেই বাংলা আর ওড়িশার উপকূল ঘেঁষে যে সব মাছ গভীর সমুদ্রে যাচ্ছে মূলত তারাই এখন মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে। তাই ইলিশও বেশি পরিমাণে উঠছে। এতে হয়তো আগামী দিনে সঠিক সময়ে ভালো ইলিশ নাও পাওয়া যেতে পারে। তাছাড়া এখন যে ইলিশ ধরা পড়ছে তার স্বাদ বর্ষার ইলিশের মতন নয়। তাই কিছুটা হলেও আক্ষেপ থাকছে।’

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ