শেষ পর্যন্ত পুরনো বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস গড়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই অভিনন্দন জানিয়েছে একের পর এক বিশ্বনেতা। এমনকি এই তালিকায় এবার যোগ হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তাঁর পুরনো বন্ধু পুতিন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার(৭ নভেম্বর)স্থানীয় সময় রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাঁকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন পুতিন। গত জুলাই মাসে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। এই সময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাঁকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন পুতিন।

ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন মিত্র পুতিন।এই নিয়ে তিনি জানান, ‘আমার মতে, তিনি অত্যন্ত সঠিক উপায়ে, সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন। আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই। স্বাগত আপনাকে।’

অবশ্য এর আগের দিন বুধবার ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে মনে করা হচ্ছিল সম্ভবত ট্রাম্পকে অভিনন্দন জানাতে পারে পুতিন। কেননা অতীতে পুতিনের সঙ্গে খুব একটা খারাপ সম্পর্ক ছিল না ট্রাম্পের। এই নিয়ে বহু কল্পনা,জল্পনার পর ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন। তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসারও আগ্রহ দেখিয়েছেন।

এদিকে নির্বাচনী প্রচারণায় সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরাবেন। এই প্রসঙ্গ টেনে পুতিন জানান, ট্রাম্প প্রশাসন তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও বসবেন। কিন্তু সমঝোতা করবেন কিনা এই নিয়ে এখনও কিছু জানান নি পুতিন।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ