Loading live market data...
Loading active stocks...
Connecting...

বেতন নেন মাত্র ১ টাকা, তবুও দেশের সবচেয়ে ধনী IAS অফিসার ইনি, সম্পত্তির পরিমাণ জানলে ভিমরি খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত বিশেষত্বের কারণে প্রায়শই বহু আইপিএস(IPS) ও আইএএস(IAS) অফিসার উঠে আসেন খবরের শিরোনামে। কিন্তু আজ আমরা যাকে নিয়ে কথা বলব সেই অফিসারের মাসিক বেতন মাত্র ১ টাকা(One Rupee Salary) কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে আপনারও। ভাবছেন তো, মাত্র ১ টাকা বেতন নিয়েও কিভাবে কোটিপতি হলেন ওই অফিসার? চলুন নেওয়া যাক নেপথ্যের কাহিনী। এই আইএএস অফিসারের নাম অমিত কাটারিয়া(Amit Kataria)। তিনি হরিয়ানার গুরুগ্রামের(Gurgaon) বাসিন্দা। কিন্তু কাজের সুবাদে তাঁর বর্তমান নিবাস ছত্তিশগড়ে(Chhattisgarh)। এনাকে দেশের অন্যতম ধনী অফিসারদের(Richest IAS Officer) মধ্যে গণ্য করা হয়। তবে তাঁর বেশ কিছু কারণও রয়েছে।

আরও পড়ুনঃ উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে! যোগী রাজ্যে ৪০ কুমারী মেয়েকে পাঠানো হল গর্ভবতী হওয়ার রিপোর্ট

প্রকৃতপক্ষে অমিত কাটারিয়া একটি সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের ছেলে। তাঁদের কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় তাঁদের রমরমা ব্যবসা। তাঁর পরিবারের সদস্যরাই মূলত ব্যবসার দেখাশোনা করে। তবে পারিবারিক এই ব্যবসার কারণে বেশ মোটা টাকা রোজগার হয় অমিত কাটারিয়ার। জানা গিয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। আইএএস অফিসার হিসেবে তাঁর বেতন প্রতি মাসে ৫৬ হাজার টাকা। ভাতা সহ অন্যান্য সুবিধা সমেত তাঁর মোট বেতনের পরিমান ১ লক্ষ ৪০ হাজার টাকা।

আরও পড়ুনঃ ভুলভুলাইয়ার সঙ্গে বক্সঅফিস ফাইট এড়াতে চেয়েছিলেন অজয় দেবগন, সম্ভব হয়নি কেন?

কিন্তু বেতন যতই লাখের ঘরে হোক না কেন, অমিত নিজে প্রতি মাসে বেতন নেন মাত্র ১ টাকা। তাঁর স্ত্রী অস্মিতা হান্ডাও একজন কমার্শিয়াল পাইলট। তাঁর বেতনও লাখের ঘরে। ২০০৩ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন অমিত কাটারিয়া। গোটা দেশের মধ্যে ১৮তম স্থান অধিকার করেছিলেন তিনি। এমনকি দিল্লি আইআইটি-তেও পড়াশোনা করেছেন তিনি। অর্থাৎ ব্যক্তিগত মেধার দিক থেকেও যথেষ্ট সমৃদ্ধ ছিলেন তিনি একথা বলাই বাহুল্য। অমিত কাটারিয়া বস্তরে কালেক্টর হওয়ার সময়ই সবচেয়ে বেশি চর্চায় ছিলেন। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বস্তর সফরের সময় কালো চশমা পরেছিলেন তিনি যা নিয়মের বাইরে। এর কারণে তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল এবং তাঁকে বস্তরের দায়িত্ব থেকে সরিয়ে কেন্দ্রীয় ডেপুটেশনে দিল্লিতে ডাকা হয়েছিল। যদিও সম্প্রতি আবারও ছত্তিশগড়ে ফেরানো হয়েছে তাঁকে। কিন্তু তাঁর বেতন না নেওয়ার এই চমকপ্রদ তথ্যটি এতদিন পর্যন্ত অনেকেই জানতেন না

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা