ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের সঙ্গে বন্দুক যুদ্ধ , নিহত জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে শুরু হয়েছে এনকাউন্টার। রবিবার সকাল থেকেই সন্ত্রাস বিরোধী অভিযান  শুরু করে ভারতীয় সেনাবাহিনী। তখনই চলতে থাকে দুই পক্ষের মধ্যে  এনকাউন্টার। আর তাতে  প্রাণ হারালেন একজন সেনা জওয়ান। জখম হয়েছেন তিন জন জওয়ান।  

এই প্রসঙ্গে সেনা বাহিনীর তরফে জানান হয়েছে, ‘এদিন গোয়েন্দা সূত্রে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী কিশতওয়ারে অভিযান শুরু করে।  এইসময় চলে বন্দুক যুদ্ধ । প্রথমে চার সেনা সদস্য আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে আর সেখানেই প্রাণ হারান এই জওয়ান। নিহত জওয়ান হলেন রাকেশ কুমার। এই শোকের মুহূর্তে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি।‘ অন্যদিকে এদিন  সকাল থেকেই শ্রীনগরের হারওয়ানে রবিবার সকাল ৯টা নাগাদ অপর একটি এনকাউন্টার শুরু হয়। তবে তাতে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। । শনিবার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বারামুলায় এক জঙ্গি নিহত হয়েছে। লাগাতার এই হামলা প্রসঙ্গে মুখ খুলেছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ। তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ‘ হামলাকারীদের ধরতে হবে তাহলেই আমরা জানতে পারব এই সন্ত্রাসীদের পেছনে কারা রয়েছে। এটা নিয়ে তদন্ত করা উচিত।’ বলা বাহল্য, সম্প্রতি জম্মু- কাশ্মীরে হয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। তাতেই বাড়ছে উদ্বেগ।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ