বড়দিনের রাতে সিঁধ কেটে পুলিশের বাড়িতেই চুরি!

রক্ষাকর্তার বাড়িতেই চুরি! হাওড়ার উলুবেড়িয়ার যদুবেড়িয়াতে পুলিশ আধিকারিকের বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষাকর্তার বাড়িতেই চুরি! হাওড়ার উলুবেড়িয়ার যদুবেড়িয়াতে পুলিশ আধিকারিকের বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বড়দিনের রাতে বাড়ি ফাঁকা পেয়েই ওই পুলিশ আধিকারিকের বাড়িতে লুঠপাট চালিয়েছে চোর। জানা গিয়েছে, বড়দিনের ছুটিতে নিজের মেদিনীপুরের দেশের বাড়িতে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। আর তখনই সুযোগ বুঝে সিঁধ কেটে বাড়িতে ঢোকে চোর। হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা ও গয়না। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয়দের দাবি, খোদ পুলিশের বাড়িতেই কোনও নিরাপত্তা নেই তাহলে কীভাবে আমজনতা শান্তিতে থাকবে, প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, বড়দিনের রাতেই যদুবেড়িয়া এলাকায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। যার মধ্যে একটি ওই পুলিশ কর্মীর বাড়ি। স্থানীয় সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সপরিবারে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দেশের বাড়িতে যান পুলিশ কর্মী। তাঁর পাশের বাড়িটিও ফাঁকা ছিল। সেই সুযোগে লক্ষাধিক টাকা ও গয়না লুঠপাট করে নিয়ে চম্পট দিয়েছে চোর।

শনিবার রাতেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে চুরির খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের কাছে বিষয়টি জানান এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। বাড়িতে চুরি যাওয়ার খবর পেয়েই দেশের বাড়ি থেকে ফিরছেন ওই পুলিশ আধিকারিক।

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে