দীর্ঘদিন ধরে বন্ধ,‌হেরিটেজ তকমা হারাচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন!

Share:

নিজস্ব প্রতিনিধি : দার্জিলিঙে গিয়েছেন অথচ টয় ট্রেনে চাপেন নি এমন মানুষ খুব কমই আছেন। কেননা এই টয় ট্রেন হল এখানকার অন্যতম ঐতিহ্য। আগে অবশ্য দীর্ঘদিন ধরে পাহাড়ি পথে ছুটত এই টয় ট্রেন! প্রায় ১৪৪ বছর ধরে চলে আসছে এটি। বর্তমানে এটি বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। এই ঐতিহ্যের ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলেও অভিযোগ উঠেছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে দার্জিলিঙের টয় ট্রেন কি তবে ইউনেস্কোর হেরিটেজ তকমা হারাবে?

আজ থেকে প্রায় ২৫ বছর আগে জুটেছিল ইউনেস্কোর হেরিটেজ-মুকুট। দার্জিলিংয়ের গর্ব টয় ট্রেন সেই শিরোপা ধরে রাখতে পারবে কি না, সেটাই এখন সংশয়ে রয়েছে।নিউ জলপাইগুড়ি থেকে শৈলশহর দার্জিলিং পর্যন্ত নিয়মিত টয় ট্রেন চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ। অভিযোগ উঠেছে ১৪০ বছর পুরনো দেশের এই ঐতিহ্যের ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না।

যে ইউনেস্কোর হেরিটেজ তকমা পেতে দেশগুলোর ঘাম ছুটে যায়, সেখানে বাঙালির আবেগের টয় ট্রেনের সেই আন্তর্জাতিক মর্যাদা অচিরে চলে যেতে পারে এমন প্রশ্নও উঠছে। তবে এই আশঙ্কা আরও দানা বেঁধেছে ইউনেস্কোর তরফে দার্জিলিং হিমালয়ান রেলের(ডিএইচআর)কাছে একটি চিঠি আসার পর।

ইউনেস্কোর তরফে চিঠিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে টয় ট্রেনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনও তথ্যই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিকে পাঠায়নি ভারতীয় রেলমন্ত্রক। তাছাড়া মাসের পর মাস ধরে বন্ধ রয়েছে এনজেপি-দার্জিলিং ট্রেন চলাচলও। হেরিটেজ মর্যাদা হারানোর জন্য এই দু’টি কারণ যথেষ্ট। রেলমন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই এক প্রতিনিধিদল পাঠিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছে ইউনেস্কো।

এই নিয়ে এনএফ রেলের মুখ্য জনসংযোগ এক আধিকারিক জানান, বিষয়টি নিয়ে রেল সত্যিই উদ্বিগ্ন। এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত যাতে সরাসরি টয় ট্রেন চলে, তার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ধসের কারণে বিধ্বস্ত ট্র্যাক মেরামতের কাজ চলছে। কবে থেকে ৮৪ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চলাচল নিয়মিত শুরু হবে, সেই সিদ্ধান্ত খুব শীঘর্ই জানা যাবে। এরপর অবশ্য তিনি বলেন, ‘আরও একদিন অপেক্ষা করতে হবে। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনের ট্রায়াল রান শেষ হয়েছে। এনজেপি থেকে কার্শিয়াংয়ের মাঝেও কয়েকটি স্টেশন পর্যন্ত ট্রায়াল রান হয়েছে। শনিবার দিনভর ফাইনাল ট্রায়ালের পর আশা করা যায় রবিবার সুখবর মিলবে। ফের এনজেপি থেকে সরাসরি যাবে কয়লা ও ডিজেল চালিত টয় ট্রেন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা আমরা রক্ষা করবো। এই ঐতিহ্যের তকমা হারালে চলবে না। রেল  বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।’

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক