চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাতসকালেই উলুবেড়িয়ায় সিরিয়াল দুর্ঘটনা, অকালে ঝরল ৩ প্রাণ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা(Road Accident) জাতীয় সড়কে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটে গেল বিপর্যয়। এদিন সাতসকালে হাওড়া জেলার(Howrah District) উলুবেড়িয়ার(Uluberia Incident) বীরশিবপুরে ১৬নং জাতীয় সড়কে পর পর দুটি পথ দুর্ঘটনা ঘটে। সেই সঙ্গে আরও একটি ভিন্ন দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই তিন দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৩ জনের(Accidental Death)। একইদিনে পরপর দুর্ঘটনার খবর আসায় আতঙ্কিত এলাকাবাসী। এদিনের দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ ডাল মে কুছ কালা হ্যায়! পরীক্ষার লাইভ স্ট্রিমিং আপত্তি জুনিয়র চিকি‍ৎসকদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনায় উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে একটি লরির চাকা ফেটে যায়। এরপর সেই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ডাম্পারে। মুখোমুখি সংঘর্ষের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ডাম্পারটি। ঘটনাস্থলেই ডাম্পার চালকের মৃত্যু ঘটে। তাঁর দেহ ইতিমধ্যেই উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর একই জায়গায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরানোর সময় অন্য একটি ম্যাটাডোর গাড়ি সজোরে ডাম্পারের পিছনে এসে ধাক্কা মারে। ম্যাটাডোরের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে ঘটনাস্থলেই ম্যাটাডোর চালকের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ফের দুর্যোগের ইঙ্গিত! সাগরে ফুঁসে উঠছে নয়া ঘূর্ণিঝড়, ৫ জেলায় বন্ধ স্কুল-কলেজ

এদিনের তৃতীয় মৃত্যুর ঘটনাটি ঘটে বাগনানের কাছারি পাড়ার কাছে ১৬ নং জাতীয় সড়কেই। সকালের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সোজা ধাক্কা মারে ডিভাইডারে। এই দুর্ঘটনার জেরে লরি চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই তড়িঘড়ি এসে হাজির হয় স্থানীয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও চালকের পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। একইদিনে তিন তিনটি পথ দুর্ঘটনা ঘটে গেল হাওড়া জেলার বুকে। সামান্য অসাবধানতার কারণে মুহূর্তের মধ্যেই চলে গেল তরতাজা তিনটি প্রাণ। যদিও বর্তমানে জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ