Loading live market data...
Loading active stocks...
Connecting...

৬ মাসে UPI লেনদেনে জালিয়াতি করে ৪৮৫ কোটি হাতিয়েছে সাইবার ঠগরা, ঘুম উবেছে মোদি সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে বাড়ছে দেদার অনলাইনে চলছে টাকা লেনদেন । কমবেশি সকলেই কিউআর কোড স্ক্যান করে দিচ্ছেন টাকা। আর তাতেই দেশ জুড়ে বাড়ছে UPI লেনদেনে জালিয়াতি। সম্প্রতি একটি তথ্য  সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে ২০২৩ সালের চেয়ে বর্তমানে UPI জালিয়াতি বেড়েছে প্রায় ৮৫ শতাংশ।

এই প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে দাঁড়িয়ে জানিয়েছেন, চলতি বছর প্রতারণার সাথে সম্পর্কিত ৭ .২৫  লক্ষ মামলা দায়ের হয়েছে। পাশাপাশি গত ছয় মাসে  UPI লেনদেনে জালিয়াতি করে ৪৮৫ কোটি হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পরিসংখ্যান অনুসারে, ২০২৩- ২৪ সালে মোট ২০০ লক্ষ কোটি টাকা UPI-তে আর্থিক লেনদেন হয়েছে। আর এরমধ্যে  জালিয়াতি হয়েছে প্রায় ১ হাজার ৮৭  কোটি টাকা।  চলতি বছর এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত ৬.৩২  লক্ষ  ছিল UPI জালিয়াতির মামলা। এখান থেকেই স্পষ্ট যে ২০২৪ সালে হু হু করে বেড়েছে UPI লেনদেনে জালিয়াতি। আর তাতেই কার্যত মোদির ‘Digital India ‘ স্বপ্ন  ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে।  

উল্লেখ্য, এই প্রতারণার হাত থেকে আমজনতাদের  বাঁচানোর জন্য প্রতিনিয়ত আরবিআই এবং ব্যাঙ্কগুলিও সংক্ষিপ্ত এসএমএস, রেডিও, টেলিভিশনের মাধ্যমে  প্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়াও, স্বরাষ্ট্র মন্ত্রক একটি জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (www.cybercrime.gov.in) এবং জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর – 1930 চালু করেছে। যাতে কেউ প্রতারিত হলে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করতে পারে। তবে দিনদিন যে হারে UPI লেনদেনে জালিয়াতি বাড়ছে তাতেই চিন্তায় পড়েছে মোদি সরকার।

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী